Ajker Patrika

৪৬তম বিসিএসের ১৪১৬ জনকে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৭: ৫৬
৪৬তম বিসিএসের ১৪১৬ জনকে নিয়োগ
ছবি: সংগৃহীত

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ১ হাজার ৪১৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্তদের আগামী ২০ ডিসেম্বর সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশনা না পেলে উল্লিখিত তারিখেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে যোগদান করতে হবে। কেউ নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগ দিতে সম্মত নন ধরে নিয়ে তাঁর নিয়োগপত্র বাতিল করা হবে।

গত ৮ ফেব্রুয়ারি ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন ১ হাজার ৪৫৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত