
ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় চিফ হুইপ নুরুল ইসলামের এ সংক্রান্ত একটি দাবির প্রেক্ষিতে সংসদ নেতা এমন প্রতিশ্রুতি দেন।
এর আগে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পরপরই ফ্লোর নিয়ে চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সার সরবরাহের যে ডিলার নিয়োগ করা হয়েছে তারা এখনো বহাল তবিয়তে রয়েছে। ওই ডিলারেরা সার উত্তোলন করছেন না। তারা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছেন। সংসদের পক্ষ থেকে আমি সংসদ নেতা প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, সেই ডিলার বাতিল করে নতুন করে ডিলার নিয়োগের। যাতে ফ্যাসিস্টরা বিতাড়িত হয়। কৃষকেরা ন্যায্যমূল্যে সার পায়।
চিফ হুইপের এই বক্তব্যের সময় সকল সংসদ সদস্য টেবিলে চাপড়িয়ে সমর্থন জানান।
জবাবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, পুরো সংসদ বিষয়টিতে স্বাগত জানিয়েছে। সংসদের সম্মতি থাকলে সরকার শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।

আসন্ন ঈদুল আজহার আগে কোরবানির পশুর হাট, পশু পরিবহনসহ বিভিন্ন খাতে চাঁদাবাজি ও অনিয়ম প্রতিরোধে পুলিশের বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে ঢাকায় একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালুর ঘোষণাও...
৫ মিনিট আগে
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে জাতির সংগ্রামের জন্য ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে। এই জাদুঘর যত দিন টিকে থাকবে, তত দিন এ দেশের মানুষের স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম লিপিবদ্ধ...
১ ঘণ্টা আগে
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্কভিত্তিক আন্তর্জাতিক এভিয়েশন সেবা প্রতিষ্ঠান ‘চেলেবি এভিয়েশন’ (Celebi Aviation)। এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) দেশসমূহের রাষ্ট্রদূত ও হাইকমিশনারেরা। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে