ঢাকা: করোনাভাইরাস মহামারির মধ্যে নতুন করে আতঙ্ক ছড়ানো কালো ছত্রাকের বিষয়ে নির্দেশনা আসছে শিগগিরই। আগামী এক সপ্তাহের মধ্যে দেশে করোনার পাশাপাশি ছত্রাকের লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসার বিষয়ে নির্দেশনা প্রকাশ করা হবে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এটি বিস্তারিত আকারে জানানো হবে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
বাংলাদেশে মিলেছে কালো ছত্রাকে আক্রান্ত রোগী। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কালো ছত্রাকে আক্রান্ত ৪৫ বছর বয়সী এক ব্যক্তি চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ফরহাদ উদ্দিন হাছান চৌধুরী মারুফ।
তিনি জানান, খুলনা মেডিকেল থেকে আসা এই রোগী ২৮ দিন আগে করোনায় আক্রান্ত ছিলেন। কোভিড-পরবর্তী জটিলতা নিয়ে ঢাকা মেডিকেলে আনুমানিক এক সপ্তাহ আগে ভর্তি হন তিনি। আক্রান্ত ব্যক্তি মাথাব্যথা, সাইনোসাইটিস এবং ডান চোখে দেখতে সমস্যায় ভুগছিলেন। তার শরীরের বাম অংশ ফোলা ছিল।
তার শরীরে কালো ছত্রাকের ইনফেকশন রয়েছে সন্দেহে নাক, কান গলা বিভাগের সহযোগিতা নিয়ে সাইনাস অপারেশন করা হয় এবং তার নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। এরপর রোগীর হিস্টোপ্যাথলজি, মাইক্রোস্কপি আর কালচার তিনটাতেই মিউকর মাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়। মানে তিনটি পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। অস্ত্রোপচারের পরে রোগী এখন অক্সিজেন ছাড়াই স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, ফাঙ্গাস রোগের আক্রান্ত এক রোগী আমাদের হাসপাতালে ভর্তি আছে। চিকিৎসকেরা বোর্ড গঠন করে তাঁকে চিকিৎসা দিচ্ছেন। তাঁর অস্ত্রোপচারের করা হয়েছে।
এর আগে কালো ছত্রাকের লক্ষণ নিয়ে রাজধানীর বারডেম হাসপাতালে ৬৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। বারডেম হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক এম দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, পরীক্ষা নিরীক্ষায় ওই রোগী অন্যান্য রোগের পাশাপাশি কালো ছত্রাকের উপসর্গ বহন করছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে স্বাস্থ্য অধিদপ্তর ওই ব্যক্তির মৃত্যু কালো ছত্রাকে বলে নিশ্চিত করেন।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পেতে দীর্ঘদিনের ভোগান্তি কমাতে উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম ধাপে ১০ হাজার শিক্ষক-কর্মচারীকে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীকালে দ্রুততম সময়ে এ সংখ্যা ২৫ হাজারের বেশি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তরের পক্ষে মত দিয়েছে বিপিসি কর্তৃপক্ষ। এ বিষয়ে ১৭ জুন সরকারের সংশ্লিষ্ট বিভাগে পাঠানো মতামতে বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানিয়েছেন, প্রধান কার্যালয় ঢাকায় গেলে প্রশাসনিক, নীতিনির্ধারণী...
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যাকে ‘সন্তোষজনক নয়’ অভিহিত করে ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ বলে উল্লেখ করেছে বাংলাদেশ...
১০ ঘণ্টা আগে
ডিপ্লোমাধারী ডেন্টাল অ্যাসিস্ট্যান্টদের প্রাইভেট প্র্যাকটিস করার সুযোগ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ। আজ বুধবার বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।
১১ ঘণ্টা আগে