সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেছেন। আজ সোমবার এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি নাইমা হায়দার গত ৫ ফেব্রুয়ারি পদত্যাগ করার ইচ্ছা পোষণ করে প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র জমা দিয়েছেন। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট পদত্যাগপত্র রাষ্ট্রপতির নিকট প্রেরণ করেছে।
২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিচারকাজ থেকে বিরত রাখা হয়েছিল বিচারপতি নাইমা হায়দারকে।

স্বাস্থ্যখাতে বিদ্যমান নানা সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এ খাতে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিমানবন্দর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার বিষয়ে জোর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
১ ঘণ্টা আগে
দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। আজ রোববার (২৯ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে প্রবেশের আগে প্রধানমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; মহিলা ও শিশু, স্বাস্থ্য এবং গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শন করেন।
২ ঘণ্টা আগে