
দেশের সাধারণ মানুষের মাঝে মশারি বিতরণ করতে সরকারকে পরামর্শ দিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেছেন, ‘১ কোটি মশারি দিলে রোগ অর্ধেক কমে যাবে। যে রোগীর ডেঙ্গু হয়, তাকে যে মশা কামড় দেবে, ওই মশা সুস্থ মানুষকে কামড় দিলে তারও ডেঙ্গু হবে। এ সহজ পদ্ধতি প্রয়োগ করলে ৫০ শতাংশ হতাহত কমে যাবে।’
আজ মঙ্গলবার জাতীয় সংসদে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর বিল, ২০২৩ এর ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, ‘ঢাকা শহরে মশারি কিনতে পারে না এমন মানুষ আছে বলে আমার জানা নেই। কিন্তু মশারি না ব্যবহার করার প্রবণতা আছে। মশারি ব্যবহার করে না।’
জনমত যাচাইয়ের ওপর আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, ডেঙ্গু মশা গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়েছে। মশা মারতে কামান দাগানোর কথা ছিল, প্রয়োজনে কামান দাগাতে হবে।
ডেঙ্গু প্রতিরোধ প্রক্রিয়া সহজ বলে উল্লেখ করেন শামীম হায়দার পাটোয়ারী। একই সঙ্গে তিনি পথও বাতলে দেন। তিনি বলেন, আমি তো মনে করি খুব সহজ ব্যাপার, ১ লাখ স্বেচ্ছাসেবক নিয়োগ করেন, তারা বাড়িতে বাড়িতে গিয়ে লার্ভা পরিষ্কার করবে, ওষুধ দিয়ে আসবে। এখন ওষুধটা যদি ভেজাল হয়, তাতে কোনো কাজ না করলে ডেঙ্গু তো বাড়বেই, খুব স্বাভাবিক। স্থানীয় সরকারমন্ত্রীকে বিশেষজ্ঞদের নিয়ে বসার অনুরোধ করেন শামীম হায়দার পাটোয়ারী।
জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ডেঙ্গুর বিষয়ে গোটা জাতি উদ্বিগ্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এ বছর সারা পৃথিবীতে ডেঙ্গুর ভয়াবহতা দেখা দিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে পৃথিবীর ৫০ শতাংশ লোক ডেঙ্গু ঝুঁকিতে আছে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে তাজুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরে মশারি কিনতে পারে না এমন মানুষ আছে বলে আমার জানা নেই। কিন্তু মশারি না ব্যবহার করার প্রবণতা আছে। মশারি ব্যবহার করে না। গ্রামগঞ্জে মানুষ আগে থেকে মশারি ব্যবহার করত, এখনো ব্যবহার করে। এ বছর ঢাকা শহরের বাইরে ডেঙ্গু ছড়িয়েছে। এ জন্য তৃণমূল পর্যন্ত মশার লার্ভা ধ্বংস করতে সরকার ব্যবস্থা নিয়েছে। আমরা সতর্ক আছি। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব তার সবটুকু করছি।’
বিপজ্জনক সময়ে মানুষ আক্রান্ত হবে এমন বিষয়ে আমাদের কোনো ছাড় নেই বলে দাবি করেন তাজুল ইসলাম। একই সময়ে ডেঙ্গু সচেতনতায় বছরের প্রথম থেকে কোটি কোটি টাকা খরচ করে মন্ত্রণালয় বিজ্ঞাপন দিয়ে জনসচেতনতা করা হয় বলে জানান তিনি।

বাংলাদেশ ও ব্রাজিলের দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তবে দুই দেশের সম্ভাবনার তুলনায় বর্তমান বাণিজ্যিক সম্পর্ক এখনো অনেক কম বলে মনে করছেন দুই দেশের নীতিনির্ধারকেরা। বাণিজ্য বাড়াতে সরাসরি শিপিং ব্যবস্থা চালু, বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক যোগাযোগ জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন...
৩ ঘণ্টা আগে
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিন আজ শনিবার (১৬ মে)। রেলওয়ে আজ আগামী ২৬ মে যাত্রার টিকিট বিক্রি করেছে। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হওয়ার পর প্রথম আধঘণ্টায় ১৬ হাজার ২৫৫টি টিকিট কাটতে ওয়েবসাইট ও অ্যাপে হিট পড়েছে প্রায় ১ কোটি ২৭ লাখ। অর্থাৎ প্রতি টিকিটের জন্য গড়ে...
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কুমিল্লা সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।
৫ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজও বিক্রি হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট। ঘরমুখী মানুষের ঈদযাত্রায় আজ শনিবার সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়েছে ২৬ মের টিকিট।
৯ ঘণ্টা আগে