রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা হাতে পেয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। ইসির অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ সচিবালয় এ তালিকা সরবরাহ করেছে বলে ইসি সূত্র জানিয়েছে। তবে এখনো নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইসির একটি সূত্র আজ বুধবার জানায়, ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের পরবর্তী প্রক্রিয়া হিসেবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তবে এখনো নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। সূত্র জানিয়েছে, দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে, রাষ্ট্রপতি পদ থেকে গত ২৪ জুলাই পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করতে হবে নির্বাচন কমিশনকে।
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন নিয়ে পরামর্শ করতে গত ২৬ জুলাই জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন কমিশন। ওই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা সরবরাহ করার জন্য সংসদ সচিবালয়কে অনুরোধ জানানো হয়।
সেদিন প্রাথমিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। এরপর ইসির অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ সচিবালয় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করে। আজ বুধবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে বলে সূত্র জানিয়েছে। ভোটার তালিকা পাওয়ার পর এখন নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে ইসি।

জাতীয় সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবার পরিসর বাড়াতে ১০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে চিকিৎসক-নার্সসহ জনবল বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) করার উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
২ ঘণ্টা আগে
নাভি পিল্লাইয়ের এই অর্জন তাঁর দীর্ঘ কর্মময় জীবনের স্বীকৃতির পাশাপাশি বিশ্বব্যাপী মানবাধিকারকর্মী ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিয়োজিত ব্যক্তিদের জন্য অনুপ্রেরণার উৎস। সংঘাত ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষাপটে এই স্বীকৃতি বিশেষ তাৎপর্য বহন করে...
৪ ঘণ্টা আগে
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে কত বিদ্যুৎ যুক্ত হচ্ছে, তার বিস্তারিত তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে কমিটির সদস্যদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর পরবর্তী বৈঠকে দিতে বলা হয়েছে।
৫ ঘণ্টা আগে
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলম খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।
৬ ঘণ্টা আগে