
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। ১৩০ দিনের মধ্যে এটিই দৈনিক সর্বোচ্চ মৃত্যু। এর আগে সর্বশেষ গত বছরের ২২ সেপ্টেম্বর ৩৬ জনের মৃত্যু হয়। এ ছাড়া গত এক দিনে এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৮৩ জন।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যেখানে গতকাল ২১ জনের মৃত্যু এবং ১০ হাজার ৩৭৮ জন রোগী শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সর্বশেষ ৯ অক্টোবর এক দিনে ২০ জনের মৃত্যুর তথ্য জানানো হয়। সে হিসাবে তিন মাস ২০ দিনের মধ্যে দৈনিক সর্বোচ্চ মৃত্যু ছিল এদিন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৬৩ জন। আর মোট রোগী শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৮৫ হাজার ৩৩২ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৫ হাজার ৬৪৫ জন করোনা রোগী।
গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৮৬৫টি সক্রিয় ল্যাবে ৪৩ হাজার ৬টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনাভাইরাস পজিটিভ শনাক্তের হার ২৮ দশমিক ৩৩ শতাংশ। যেখানে গতকাল শনাক্তের হার জানানো হয় ৩১ দশমিক ১০ শতাংশ। এর আগের দিন ৪৬ হাজার ২৬৮টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৩৭ শতাংশ। এটিই দেশে এযাবত দৈনিক আক্রান্ত শনাক্তের সর্বোচ্চ হার।
দেশে মোট ১ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৩২৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৩৬ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৮৭ দশমিক ৬৯ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৫৯ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ইউনিফর্ম তৈরিতে অর্থায়নের অভিযোগে সংগঠনটির প্রধান নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে সিআইডি।
২ ঘণ্টা আগে
ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
৩ ঘণ্টা আগে
আইন অনুযায়ী, সুস্থ ও স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন যেকোনো জীবিত ব্যক্তি তার কোনো অঙ্গ বিযুক্তির ফলে যদি নিজের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটার ঝুঁকি না থাকে, তাহলে তা নিকটাত্মীয়ের দেহে সংযোজনের জন্য দান করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্ট এলাকায় রাতে অপ্রত্যাশিত ব্যক্তিবর্গ প্রবেশ করছেন, যা নিরাপত্তা বিঘ্নিত করছে। দেশের সর্বোচ্চ আদালত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে রাত ১১ থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে আবশ্যিকভাবে স্ব স্ব পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হয়েছে।
৫ ঘণ্টা আগে