
মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামি হিটু শেখের আপিল শুনানি শেষ হয়েছে। আগামীকাল মঙ্গলবার রায় দেবেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ শুনানি শেষে রায় ঘোষণার জন্য এ দিন ঠিক করে দেন।
হিটু শেখের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।
গত বছরের মার্চে বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে মাগুরার একটি গ্রামে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। আট দিন হাসপাতালে অচেতন থাকার পর গত বছরের ১৩ মার্চ মৃত্যু হয় শিশুটির। ওই সময় বিক্ষুব্ধ লোকজন অভিযুক্ত ব্যক্তিদের বাড়িঘরে আগুন লাগিয়ে দিয়েছিলেন।
ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় গত বছরের ৮ মার্চ শিশুটির মা চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন। ওই মামলায় দ্রুত বিচার শেষে ১৭ মে রায় দেন আদালত। রায়ে শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখের মৃত্যুদণ্ড দেওয়া হয়। খালাস পান অন্য তিনজন।
রায়ের পর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি পাঠানো হয় হাইকোর্টে। গত ৮ জুন ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) মামলার পেপারবুক প্রস্তুত হয়ে বিজিপ্রেস থেকে হাইকোর্টে আসে। ১১ আগস্ট থেকে শুরু হয় শুনানি।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত অন্যান্য আইন প্রতিপালন সাপেক্ষে ইউনিটের সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্ত ও কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এই আইনে বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং বিচারপদ্ধতির প্রস্তাব করা হয়েছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশে গণ-অভ্যুত্থান সংস্কারের জন্য হয়েছে, কোনো বিপ্লব হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। আজ সোমবার রাজধানীর সিরডাপে ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা’ শীর্ষক এক বহুদলীয় আলোচনায় তিনি এসব কথা বলেন।
৩ ঘণ্টা আগে
জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র হালনাগাদের সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ করা যাবে।
৩ ঘণ্টা আগে
দেশের ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে সাংস্কৃতিক পর্যটন উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি যৌথ...
৩ ঘণ্টা আগে