জুলাই গণ-অভ্যুত্থানে ১০ জন শহীদের নাম গেজেটে প্রকাশ করেছে সরকার। গতকাল সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই গেজেট প্রকাশ করে।
এর আগে গত ১৫ জানুয়ারি গণ-অভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের নামে গেজেট প্রকাশ করে সরকার। নতুন ১০ জনকে নিয়ে গণ-অভ্যুত্থানে ৮৪৪ জন শহীদের নাম গেজেট আকারে প্রকাশ করা হলো। শহীদদের নামের সঙ্গে গেজেট নম্বর, মেডিকেল কেস আইডি, পিতা-মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জেলা ও বিভাগ প্রকাশ করা হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদের পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহযোগিতা ছাড়াও পরিবারের সদস্যদের সরকারি চাকরিতে অগ্রাধিকার এবং তাদের পুনর্বাসনে কর্মসূচি নিয়েছে সরকার।
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংশোধনের দাবিতে গত বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এই আন্দোলন তীব্র আকার ধারণ করলে গত বছরের ২৩ জুলাই কোটা পদ্ধতি সংশোধন করে ৭ শতাংশ পদে কোটা এবং ৯৩ শতাংশ পদে মেধার ভিত্তিতে নিয়োগের বিধান রেখে প্রজ্ঞাপন জারি করে সরকার। কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে ডাক দেয়। এবং গত বছরের ৫ আগস্ট সরকারের পতন হয়।

গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) স্থাপন করেছে আধুনিক ‘ভ্যাপার হিট ট্রিটমেন্ট’ (ভিএইচটি) প্ল্যান্ট। এটি এমন একটি পরিবেশবান্ধব প্রযুক্তি, যেখানে নির্দিষ্ট তাপমাত্রা ও বাষ্প ব্যবহার করে ফলমূল ও শাকসবজিকে পোকা ও জীবাণুমুক্ত করা হয়...
২ ঘণ্টা আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানমকে এই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করেছে সরকার। আজ সোমবার ফাহমিদা খানমকে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৩ ঘণ্টা আগে
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশকে মাদ্রিদ সাংস্কৃতিক সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানান। পাশাপাশি তাঁরা দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা করেন।
৩ ঘণ্টা আগে
নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনব্যবস্থা আরও শক্তিশালী করতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। একই সঙ্গে নিরাপদ অভিবাসন, প্রত্যাবর্তনকারী অভিবাসীদের পুনর্বাসন ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের অর্জনের প্রশংসা করেছে সংস্থাটি।
৩ ঘণ্টা আগে