
দুই সন্তানের জিম্মা নিয়ে আমেরিকান বাবা গ্যারিসন লুটেল ও বাংলাদেশি মা ফারহানা করিমের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সময়ে মায়ের কাছে থাকা বড় সন্তানের সঙ্গে সপ্তাহে দুই দিন সুবিধাজনক স্থানে তাদের বাবা সাক্ষাৎ করতে পারবেন বলে আদেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ পারিবারিক আদালতকে এই নির্দেশ দেন।
শিশুদের মা ফারহানা করিমের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর গ্যারিসনের পক্ষে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ ও ব্যারিস্টার সজীব মাহমুদ।
ব্যারিস্টার কাজল আজকের পত্রিকাকে বলেন, ‘ছোট সন্তানের বিষয়ে আগে কোনো আদেশ ছিল না এবং সোমবারও কোনো আদেশ দেওয়া হয়নি।’
গ্যারিসনের রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ২০ নভেম্বর হাইকোর্ট দুই শিশুসহ হাজির হতে ফারহানাকে নির্দেশ দিয়েছিলেন। সে অনুসারে গত ২৮ নভেম্বর শিশুদের নিয়ে হাজির হন মা। ওই দিন ঢাকার উত্তরা ক্লাবে প্রতি শনি ও মঙ্গলবার তিন বছরের ছেলের সঙ্গে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাবা গ্যারিসন সময় কাটাতে পারবেন বলে আদেশ দেন হাইকোর্ট।
আর ১৬ জানুয়ারি পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়। তারই ধারাবাহিকতায় বিষয়টি সোমবার শুনানির জন্য আসে।

আজ বৃহস্পতিবার রাতে ওই শিশুর পল্লবীর বাসায় গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন।
১৪ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে ঢাকার পল্লবী এলাকায় ওই শিশুর বাড়িতে যাবেন তিনি।
১ ঘণ্টা আগে
‘আমরা তো তাঁকে (শেখ হাসিনা) আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরিয়ে আনতে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে ফিরিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে, যেন তিনি বাংলাদেশে মামলার মুখোমুখি হন...
১ ঘণ্টা আগে
ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। ফলে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি যথারীতি কাজ চালাতে পারবে এবং বিসিবির নির্বাচন আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনজীবীরা...
২ ঘণ্টা আগে