করোনা সংক্রমণের কারণে এবারের বইমেলা এক মাসের পরিবর্তে দুই সপ্তাহের জন্য হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার এক প্রস্তুতিসভা শেষে আজ বুধবার এ কথা জানান মন্ত্রী।
কে এম খালিদ বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এ মেলা শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন।
তবে মন্ত্রী বলেছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে মেলার সময় আরও বাড়তে পারে।
বইমেলা ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় তা হয়নি । ১ ফেব্রুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য এই মেলা স্থগিত করেছিল সরকার।
এ নিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ফয়সল হাসান আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, দুই সপ্তাহের জন্য বইমেলা স্থগিত করা হয়েছে। কবে থেকে এই মেলা শুরু করা হবে, সেই তারিখ পরে নির্ধারণ করা হবে।

বর্তমানে শুধু মাত্র ডিজেলেই প্রতি লিটারে সরকারের প্রায় ৮৯ টাকা করে লোকসান হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে এই লোকসান গুনতে হচ্ছে বলে জানান তিনি।
২ মিনিট আগে
গবেষণা প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও যুগোপযোগী করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, গবেষণা প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। একই সঙ্গে উদ্ভাবনী গবেষণাকে উৎসাহিত করতে বিজ্ঞানীদের জন্য প্রণোদনা
১ ঘণ্টা আগে
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দূরপাল্লা ও মহানগর—দুই ধরনের বাসের ক্ষেত্রেই একই হারে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২ ঘণ্টা আগে
রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সরকারের সহায়তা কামনা করে স্পিকার বলেন, প্রায় ১২ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন নিয়ে আমাদের দেশকে অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে।
২ ঘণ্টা আগে