
ভারত-বাংলাদেশ দুই দেশেই জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। সমসাময়িক বিষয় তাঁকে আলোড়িত করলে মন্তব্য করতে কসুর করেন না। সম্প্রতি ‘পতাকার অবমাননা’ নিয়ে দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি তরজা। সেই সঙ্গে হাসিনার পতনের পর কূটনৈতিক টানাপোড়েন তো চলছেই। এই অস্থিতিশীল পরিস্থিতি ইঙ্গিত করে ফেসবুকে পোস্ট দিয়েছেন কবীর সুমন।
আগে-পিছে কোনো মেনশন ছাড়াই কবীর সুমন তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন—‘তোরা ধর্ম আর রাজনীতি নিয়ে ঝগড়া কাজিয়া ক’রে মর–আমি প্রেম করছি, প্রেম ক’রে যাবো।’
গতকাল তিনি লিখেছেন, ‘সীমান্তে কাঁটাতার–বেড়া থেকে ফেলানি যখন ঝুলছিলেন, কিসের কার অবমাননা হচ্ছিল তখন।’
বাংলাদেশ-ভারত সীমান্তে কুড়িগ্রামের অনন্তপুর-দিনহাটায় খিতাবেরকুঠি এলাকায় ২০১১ সালের ৭ জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা ১৪ বছরের ফেলানী খাতুনকে গুলি করে হত্যা করে। বিএসএফ ১৮১ ব্যাটালিয়নের চৌধুরীহাট ক্যাম্পের জওয়ানদের এ ঘটনার জন্য দায়ী করা হয়। হত্যার পর সাড়ে চার ঘণ্টা ধরে কাঁটাতারে ঝুলন্ত অবস্থায় ফেলে রাখা হয় ফেলানীর লাশ। পরে তারা লাশটি নামিয়ে নিয়ে যায়। দুই দিনব্যাপী পতাকা বৈঠক শেষে হত্যার ৩০ ঘণ্টা পর ফেলানীর লাশ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
এ ঘটনার দিকে ইঙ্গিত করেই কবীর সুমন লিখেছেন—
কতগুলো উজবুক পতাকা মাড়ালো
বিজ্ঞরা তাই ব্লাড প্রেশার বাড়ালো।
পতাকার চেয়ে বড় ফেলানির বুক
সেটা তাক করেছিল কার বন্দুক।
কাঁটাতারে ঝুলছিল মেয়েটা আমার
দেশের বুলেট দেশপ্রেমের খামার।
কার দেশ কার ফ্ল্যাগ কার কাঁটাতার
কোথায় রইল ঝুলে ফেলানি আমার।
পরের জন্মে মেয়ে আমি আর তুমি
ফ্ল্যাগহীন কোনও দেশে খুঁজে পাবো ভূমি।
আমার সঙ্গে গান গাইবে তুমিও
গাইবে অন্য কোনও
জন্মভূমিও।।
আজ রোববার ভোরে আরেকটি কবিতা পোস্ট করেছেন কবীর সুমন। তিনি লিখেছেন—
কোন্ পতাকায় লাথি দেয় কেউ
কোন্ পতাকায় ফুল
আমার প্রেমের পতাকা তোমার
এলোমেলো হওয়া চুল
পতাকায় নয় কিছুই শুরু
পতাকায় নয় শেষ
আমিই ভারতবর্ষ প্রিয়া
আমিই বাংলাদেশ
কারা করে কার অপমান প্রিয়া
কতগুলো উজবুক
আদরে আদরে এঁকে দেবো চলো
সবার দেশের মুখ
ভুলে যাই কেন একজন ক্রুশে
ঝুলেছেন একা একা
সকলের হয়ে, চলো প্রিয়তমা
যদি পাই তাঁর দেখা
তিনি বলবেন এসো হাত ধরো
শত্রুতা ভুলে যাও
পতাকার চেয়ে ভালবাসা বড়
প্রেমের গানটা গাও।

মাহদী আমিন বলেন, আমরা এমন এক বাংলাদেশ চাই, যেখানে ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে বৈষম্য কিংবা বিভেদের শিকার হতে হবে না। প্রতিটি মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচবেন এবং সমান মর্যাদা নিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় অংশ নেবেন।
৩ মিনিট আগে
ডিসি ইবনে মিজান বলেন, ঘটনার পরপরই পুলিশের একাধিক দল মাঠে নামে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
১৩ মিনিট আগে
নিজেকে উপমহাপরিদর্শক (ডিআইজি) পরিচয় দিয়ে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার এবং নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ত্যাগসহ অসদাচরণের অভিযোগে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) টুটুল চক্রবর্তীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
১৪ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশের সব নাগরিকের সার্বিক মানসিক সুস্থতা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানাচ্ছি।’
১৫ ঘণ্টা আগে