Ajker Patrika

ফের বাড়ল এলএনজি সরবরাহ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ফের বাড়ল এলএনজি সরবরাহ
মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় দৈনিক এক হাজার মিলিয়ন ঘনফুটের বেশি সরবরাহক্ষমতা কার্যত অর্ধেকে নেমে আসে। ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়ার প্রতিবন্ধকতা মোকাবিলা করে টার্মিনালে এলএনজি কার্গো যুক্ত হওয়ার পর দেশে গ্যাস সরবরাহ আবার বেড়েছে।

আজ শুক্রবার পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয়, বেলা ২টায় দুটি এলএনজি টার্মিনাল থেকে মোট ৯১৮ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস পাওয়া যাচ্ছিল। এতে সামগ্রিক সরবরাহ দাঁড়িয়েছে ২৫২৫ মিলিয়ন ঘনফুটে।

এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়া থেকে আসা টোটাল এনার্জির একটি এলএনজি কার্গো বৈরী আবহাওয়ার কারণে সামিটে টার্মিনালে নোঙর করতে পারছিল না। প্রায় ২৪ ঘণ্টায় তিন বার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর এলএনজি সরবরাহ ঘণ্টায় ৬০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে যায়। এতে জাতীয় সঞ্চালন লাইনেও সরবরাহ ২২০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসে, যা এর আগে প্রায় ২৬০০ মিলিয়ন ঘনফুট ছিল।

পেট্রোবাংলার পক্ষ থেকে জানান হয়, শুক্রবার সকালের দিকে কার্গোটি সামিটের টার্মিনালে যুক্ত হতে সক্ষম হয়েছে। এর পর থেকেই ধীরে ধীরে এলএনজি সরবরাহ বাড়ানো গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত