
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘জুলাই বিপ্লব সংবিধানকে উল্টে দেওয়ার প্রস্তাব করেনি। এর সঙ্গে আমাদের সম্পৃক্ততাকে শুদ্ধ করার প্রস্তাব করেছিল। বিচার বিভাগের শক্তি কোনো একক পদে নয়, বরং সততা, ভারসাম্য ও দূরদর্শিতার সঙ্গে ন্যায়বিচার পরিবেশনে আমাদের সম্মিলিত সংকল্পের মধ্যে নিহিত।’
আজ বৃহস্পতিবার বিদায়ী সংবর্ধনার জবাবে এসব কথা বলেন প্রধান বিচারপতি। আপিল বিভাগের ১ নম্বর বিচারকক্ষে (প্রধান বিচারপতির এজলাস) এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ২৭ ডিসেম্বর প্রধান বিচারপতির বয়স ৬৭ বছর পূর্ণ হবে। সংবিধান অনুযায়ী ওই দিন তিনি অবসরে যাবেন। তবে ওই সময় সুপ্রিম কোর্টের অবকাশ ছুটি থাকায় আজ ছিল তাঁর শেষ বিচারিক কর্মদিবস।
প্রধান বিচারপতিকে দেওয়া বিদায়ী সংবর্ধনায় এজলাসে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া আদালতে বিপুলসংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান প্রধান বিচারপতির কর্মময় জীবন তুলে ধরে বক্তব্য দেন। এরপর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বক্তব্য দেন। পরে প্রধান বিচারপতি সংবর্ধনার জবাবে বক্তব্য দেন।
প্রধান বিচারপতি বলেন, জুলাই অভ্যুত্থানের পর অনিশ্চিত সময়গুলোতে একমাত্র বিচার বিভাগ সম্পূর্ণ কার্যকর সাংবিধানিক অঙ্গ হিসেবে দৃঢ় অবস্থান নিয়েছিল।
সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতির উদ্দেশে বলেন, ‘গত ১৬ মাসে আপনি ছিলেন প্রাতিষ্ঠানিক সততার এক সুদক্ষ কারিগর। আপনি এসেছিলেন এক উত্তপ্ত বিপ্লবের ঋতুতে আর বিদায় নিচ্ছেন বিজয়, শান্তি ও স্বচ্ছতার এক অনন্য ঋতুতে। আপনি যে স্বাধীন সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচার বিভাগীয় সংস্কারের বীজ বুনে যাচ্ছেন, আমরা তাকে মহীরুহে পরিণত করব।’
সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতির উদ্দেশে বলেন, ‘আপনি নাগরিকদের সাংবিধানিক ও মৌলিক অধিকার রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করেছেন। সমাজের সব স্তরে বৈষম্য দূর করার ব্যাপারে আপনি ছিলেন অতন্দ্র প্রহরী।’

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক পদে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
১২ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। সেই সঙ্গে এই মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য...
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের কাছে থেকে পোস্টাল ব্যালটের কিউআর কোড স্ক্যানে ব্যবহৃত ‘কিউআর কোড রিডার’ ফেরত চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ মে’র মধ্যে প্রকল্প পরিচালক কাছে ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে...
২ ঘণ্টা আগে
আজ বুধবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা সচিবালয় কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প তিনটি ও সংশোধিত প্রকল্প পাঁচটি এবং মেয়াদ বৃদ্ধির প্রকল্প একটি।
৪ ঘণ্টা আগে