
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘একবার ক্ষমতায় বসতে পারলে ছলেবলে কৌশলে চেয়ার ধরে রাখার দুঃখজনক প্রবণতা এ দেশে রয়েছে। কিন্তু আমরা যেদিন দায়িত্ব নিয়েছি, সেদিন থেকেই বিদায়ের প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে ঘরে ফেরার জন্য প্রস্তুত।’
রাজধানীর বাসাবোতে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার মিলনায়তনে আজ বৃহস্পতিবার বিকেলে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিষ্টানধর্মীয় কল্যাণ ট্রাস্ট্র যৌথভাবে এ সভার আয়োজন করে।
উপদেষ্টা বলেন, ‘আমাদের অনেক উপদেষ্টা এরই মধ্যে তাঁদের কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন (জমা দিয়েছেন)। আমরা মানসিকভাবে প্রস্তুত রয়েছি—একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যাঁরা ক্ষমতায় আসবেন, তাঁদের হাতে ক্ষমতা হস্তান্তর করার।’
খালিদ হোসেন বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের এক মাইলফলক। গণভোটে “হ্যাঁ” যদি পাস হয়, তাহলে দেশে আর কোনো দিন স্বৈরতন্ত্রের জন্ম হবে না। ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। দেশকে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিতে পারব।’
এ সময় সবাইকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার অনুরোধ জানান উপদেষ্টা।
মতবিনিময় সভায় অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।
বাসাবো এলাকাবাসীর উদ্দেশে আলী রীয়াজ বলেন, ‘১২ ফেব্রুয়ারি যখন ভোট দিতে যাবেন, তখন আপনাদের দুটো ব্যালট দেওয়া হবে। একটি সাদা, আরেকটি গোলাপি। সাদা ব্যালটের মাধ্যমে আপনাদের বিবেচনায় যোগ্য প্রার্থীকে ভোট দিবেন আর গোলাপি ব্যালটের মাধ্যমে আমাদের জনপ্রতিনিধিরা কীভাবে দেশ পরিচালনা করবে, সেই গাইডলাইন আপনারা তৈরি করে দিবেন।’
এ সময় স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ জানান আলী রীয়াজ।

নতুন তিনটি উপজেলা এবং একটি নতুন থানা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। নতুন উপজেলা তিনটি হলো চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের ‘দক্ষিণ গফরগাঁও।’
২ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে নিরাপত্তার সনাতন ধারণা গুণগতভাবেই পরিবর্তিত হয়ে গেছে। এখন কোনো বড় ব্যবসাপ্রতিষ্ঠানের সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে তার কম্পিউটারকে হ্যাকারমুক্ত রাখা এবং হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অনেক বেশি জরুরি।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশে আগামী কয়েক বছরে ২৫ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন। সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে ১০০ কোটি ডলার সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই আকর্ষণ, ডিজিটাল ব্যাংকিং, এআই ও নতুন ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনাও তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।
৭ ঘণ্টা আগে
রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন বরেণ্য শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। সাবেক কর্মস্থল বিটিভি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে দুই দফা জানাজার পর আজ মঙ্গলবার বিকেলে তাঁকে সমাহিত করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে