ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুরে বগুড়ার সান্তাহার জংশন স্টেশনের অদূরে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ঈশ্বরদী-দিনাজপুর-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
আজ রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেলের প্রধান পরিবহন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন যন্ত্র প্রকৌশলী, প্রধান প্রকৌশলী ও প্রধান সংকেত প্রকৌশলী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশ্যে সকাল পৌনে ৭টার দিকে ছেড়ে যায়। বগুড়ার সান্তাহার স্টেশন পার হয়ে তিলকপুর স্টেশনের দিকে যাওয়ার সময় ব্যানার সিগন্যাল অনুসরণ না করায় বগুড়ার আদমদীঘির বাগমারি এলাকায় ট্রেনটির নয়টি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হয়েছেন ৬৬ জন। এর মধ্যে নওগাঁ সদর হাসপাতালে ২০ জন চিকিৎসাধীন। ৪৬ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুর্ঘটনার আগে রেলের প্রকৌশল বিভাগের কর্মীরা ব্যানার ফ্ল্যাগ ধরে ও সতর্কবার্তা দিয়েছিলেন। স্টেশন থেকেও সতর্কবার্তা দেওয়া হয়েছিল। কিন্তু ট্রেনচালক তা অনুসরণ না করায় ট্রেনটি লাইনচ্যুত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রেলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে আজ সন্ধ্যায় ও রাতে ছাড়বে এ রকম সবগুলো ট্রেন বের হয়ে এসেছে। শুধু পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সেকশন ক্লিয়ার না হলে আসতে পারবে না। চিলাহাটি এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকা থেকে সঠিক সময়ে ছাড়া সম্ভব হবে। যদি উদ্ধারকাজ শেষ নাও হয়, তবু কুড়িগ্রাম এক্সপ্রেস সান্তাহার থেকে বিকল্প পথে কুড়িগ্রাম পাঠানো হবে। উদ্ধারকাজ শেষ না হলে সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পথে আটকা পড়তে পারে। আগামীকাল বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে নীলসাগর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য রেল কর্তৃপক্ষ যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

খুলনা মহানগরীর দৌলতপুরে গত সোমবার দিনদুপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শরিফুল আনামের ছেলে রাশিফুল আনাম রাশু (৩৬)। তার আগের দিন রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়।
১৯ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা সংকটের প্রভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের সংখ্যা ক্রমেই বাড়ছে। আজ ১৮ মার্চ তারিখেও ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে গত ২০ দিনে ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়াল ৬১৪টিতে...
১ ঘণ্টা আগে
চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কাজ চলছে। নিঃসন্দেহে এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী একটি শিশুকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। শিশুদের ওপর চলমান যৌন সহিংসতার ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। পর্যাপ্ত নজরদারি ও জবাবদিহির ঘাটতির কারণে এ ধরনের ঘটনা ঘটছে বলে মনে করে তারা।
৩ ঘণ্টা আগে