ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে আরও তিনটি উপজেলা নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানান।
ভেট স্থগিত হওয়া উপজেলাগুলো হচ্ছে নেত্রকোনা জেলার খালিয়াজুরী এবং চাঁদপুর জেলার কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা।
খালিয়াজুরী উপজেলায় সড়কসংযোগ এবং কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় ইভিএমের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন থাকায় নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে বলেও জানান ইসির জনসংযোগ পরিচালক।
এর আগে গতকাল, ১৯ উপজেলার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বাগেরহাট জেলার শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা, খুলনা কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া, বরিশালের গৌরনদী, আগৈলঝারা, পটুয়াখালীর পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমদ্দিন, লালমোহন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা এবং রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় অনিয়ম ও ‘হরিলুটের’ অভিযোগ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কেনাকাটার কোনো বিল পরিশোধ করা হবে না বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে...
৬ ঘণ্টা আগে
২০২০ সালের ৩ মার্চ পুলিশ প্লাজার পেছনে ব্রিজের ওপর মাইক্রোবাস থেকে সাদা পোশাকধারী ৫–৬ জন লোক নেমে তাঁকে ঘিরে ধরে। একজন তাঁর নাম মাসরুর কি না, জিজ্ঞেস করেন। পরে মোবাইলে ফেসবুক প্রোফাইল দেখিয়ে জিজ্ঞাসা করে এটি তাঁর আইডি কি না...
৬ ঘণ্টা আগে
জ্বালানি তেলের দাম বাড়ার পর গণপরিবহনের ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। সিটি ও আন্তজেলা বাসে প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে ভাড়া পুনর্নির্ধারণ কমিটি মোটামুটি একমত হলেও তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে আগামীকাল সোমবার সিদ্ধান্ত হতে পারে...
৭ ঘণ্টা আগে
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে দুই দিন হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল কোর্ট পরিচালনা করা হবে। সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে আজ রোববার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
৮ ঘণ্টা আগে