
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য, যোগাযোগ ও উন্নয়ন সহযোগিতা প্রসঙ্গেও মতবিনিময় হয়।
উভয় পক্ষ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্ককে ভবিষ্যতে আরও সম্প্রসারণ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুইদেশের জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ বৃস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ জামিন মঞ্জুর করেন। গত ১৯ ফেব্রুয়ারি জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন
১৯ মিনিট আগে
বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে আসছে রোজার ঈদের আগেই খাল খনন কর্মসূচি শুরু করবে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বড়রামপুরে সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই সঙ্গে ৬৩ জেলায় মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যরা...
২৩ মিনিট আগে
চলতি বছরের ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’-এর জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ডা. জাফরুল্লাহ্ চৌধুরী, মেজর আবদুল জলিলসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরষিদ বিভাগ এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছে।
২৪ মিনিট আগে
সড়ক পরিবহন ও সেতু, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘ঈদযাত্রাকে কেন্দ্র করে কোনো ধরনের অনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ নেই। তবে মালিক বা শ্রমিক সমিতি যদি নিবন্ধিত ও বৈধভাবে তাদের কল্যাণ তহবিলের জন্য নির্ধারিত অর্থ সংগ্রহ করে, সেটিকে চাঁদাবাজি বলা যাবে না।
২৭ মিনিট আগে