
সরকারদলীয় সংসদ সদস্য (হবিগঞ্চ-১) রেজা কিবরিয়াকে সভাপতি করে অনুমিত হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ধর্ম মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। আজ বুধবার জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি পৃথকভাবে কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়।
ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে সরকারদলীয় সদস্য নিপুন রায় চৌধুরীর পরিবর্তে ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমানকে নেওয়া হয়েছে। অন্যদিকে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সদস্য শাহাদাত হোসেনকে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে। তাঁকে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি থেকে বাদ দিয়ে শরীয়তপুর-২ আসনের বিএনপির সংসদ সদস্য সফিকুর রহমান কিরণকে যুক্ত করা হয়েছে।
জাতীয় সংসদের ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এগুলোর মধ্যে ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত এবং ১১টি বিষয়ভিত্তিক। এগুলোর মধ্যে ৪৬টি কমিটি গঠন করা হয়েছে। যার মধ্যে ৩৬টি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। বাকি ১০টি বিষয়ভিত্তিক।
অনুমিত হিসাব-সম্পর্কিত সংসদীয় সদস্য হিসেবে রয়েছেন ইকরামুল বারী টিপু (নওগাঁ-৪), সেলিম রেজা (সিরাজগঞ্জ-১), আবদুল আজিজ (নাটোর-৪), মুজিবুর রহমান চৌধুরী (মৌলভীবাজার-৪), রবিউল আওয়াল (টাঙ্গাইল-৬), মোহাম্মদ জাকির হোসেন (ময়মনসিংহ-৫), বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য শাম্মী আক্তার, বিরোধী দলের সদস্য হিসেবে রয়েছেন রফিকুল ইসলাম খান ও মাসুদ পারভেজ।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনিকে উদ্দেশ্য করে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেছেন, ‘মাননীয় চিফ হুইপ লবিতে যাবেন, আর না হয় সিটে বসবেন, প্লিজ। দিস ইস অ্যাবসার্ড।’
৩ মিনিট আগে
জাতীয় সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস হয়েছে। এরপর বিলের আলোচনায় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোলও তৈরি হয়। রুমিন বিএনপির সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান...
১ ঘণ্টা আগে
প্রধান বিচারপতির এজলাস ছেড়ে চলে যাওয়ার ঘটনাটি সংসদের আলোচনায় উঠে এসেছে। বিষয়টি সংসদের নজরে আনেন জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান।
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ আমলযোগ্য হওয়ায় অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. সাইদুর রহমান খান। তিনি বলেন, যাচাই-বাছাই কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই কমিশন পরবর্তী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
১ ঘণ্টা আগে