
সারা দেশে ‘জ্বালানি সংকটে’ ফিলিং স্টেশনগুলোয় দীর্ঘ লাইনের কারণে দায়িত্ব পালনে গিয়ে ভোগান্তিতে পড়ছেন পুলিশ সদস্যরা। এমন পরিস্থিতিতে তাঁদের জন্য পাম্পে পৃথক লাইনের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।
আজ শুক্রবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর দেওয়া এক চিঠিতে এই দাবি জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ভাবলু।
চিঠিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন, মামলা তদন্ত, আসামি গ্রেপ্তার, জরুরি অভিযান, ভিআইপি নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্যোগকালীন সহায়তাসহ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন জনসেবা দিয়ে আসছে পুলিশ। এসব দায়িত্ব পালনের ক্ষেত্রে অধিকাংশ সদস্যকে ব্যক্তিগত মোটরসাইকেল, সরকারি যানবাহন কিংবা রিকুইজিশন করা যানবাহন ব্যবহার করে তাৎক্ষণিকভাবে বিভিন্ন স্থানে যেতে হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে দেশের বিভিন্ন জ্বালানি পাম্পে তেল সংগ্রহ করতে গিয়ে পুলিশ সদস্যদেরও সাধারণ মানুষের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এতে মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং জরুরি সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
এতে আরও বলা হয়, আসামি ধরতে অভিযান, জরুরি টহল, মামলার তদন্তে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো এবং দুর্ঘটনা বা দুর্যোগে তাৎক্ষণিক সাড়া দেওয়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বিলম্ব ঘটছে। অনেক ক্ষেত্রে লাইনের বাইরে গিয়ে তেল নিতে গেলে অপ্রীতিকর পরিস্থিতি, জন-অসন্তোষ এমনকি ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখেও পড়তে হচ্ছে পুলিশ সদস্যদের।
এই অবস্থায় জনস্বার্থে দেশের সব সরকারি ও বেসরকারি জ্বালানি পাম্পে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সরকারি পরিচয়পত্র প্রদর্শনের ভিত্তিতে পৃথক লাইন বা বিশেষ বুথের মাধ্যমে অগ্রাধিকার দিয়ে তেল সরবরাহের ব্যবস্থা নেওয়ার জন্য আইজিপির হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এতে বলা হয়, এমন ব্যবস্থা নিলে পুলিশ সদস্যরা উপকৃত হবেন এবং জনগণও আরও দ্রুত ও কার্যকর পুলিশি সেবা পাবেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজও বিক্রি হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট। ঘরমুখী মানুষের ঈদযাত্রায় আজ শনিবার সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়েছে ২৬ মের টিকিট।
৩ ঘণ্টা আগে
সৃজনশীল মানুষ বা শিল্পীদের যে মর্যাদা ও সম্মানে ভূষিত করা উচিত, আমাদের সমাজ ও রাষ্ট্র কাঠামো এখনো সে পর্যায়ে পৌঁছাতে পারেনি। তবে নবনির্বাচিত সরকার শিল্পীদের সেই যথাযোগ্য সম্মান নিশ্চিত করতে চায়। একই সঙ্গে রাষ্ট্র কাঠামোকে সেই উপযোগী করে গড়ে তুলতে বদ্ধপরিকর...
১২ ঘণ্টা আগে
বর্তমান বিশ্বে বিভাজন ও অসহিষ্ণুতার নানা বাস্তবতার বিপরীতে সংস্কৃতিই হতে পারে শান্তি, সহমর্মিতা ও মানবিক সংযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। বৈচিত্র্য কখনো বিভেদের কারণ নয়; বরং তা সৌন্দর্য, সৃজনশীলতা ও ঐক্যের এক অনন্য শক্তি। এ ধরনের আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজন দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া
১৩ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। যারা বৈচিত্র্যকে বিভাজনের পথে নিতে চায়, তারা দেশবিরোধী।’
১৩ ঘণ্টা আগে