
এক দিনের জন্য বাংলাদেশে সুইডিশ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছে ঢাকার কিশোরী সানজানা। বেসরকারি উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিশেষ ক্যাম্পেইন ‘গার্লস টেকওভার’ ইভেন্টের অংশ হিসেবে আজ বুধবার সানজানা এ দায়িত্ব পালন করে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সানজানা মেয়েদের অধিকার ও জেন্ডার সমতা নিয়ে কাজ করা কিশোরী ও যুব নারীদের ক্লাবের সদস্য এবং কমিউনিটি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে। তার কমিউনিটির কিশোরীরা যেসব বাধার মুখোমুখি হয়. যেমন—বাল্যবিবাহ, শিক্ষাক্ষেত্র থেকে মেয়েদের ঝরে পড়া—এসব বিষয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চায় সানজানা। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে নিজেদের অংশগ্রহণকে প্রভাবিত করতে মেয়ে ও শিশুদের ক্ষমতায়নের জন্য নতুন পথ খুঁজে বের করতে চায় সে।
নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে সানজানা বলে, ‘আজ আমি অনুভব করেছি যে সমাজে আমাদের অবস্থান কতটা গুরুত্বপূর্ণ। আমি এই অভিজ্ঞতা আমার কমিউনিটির মেয়ে ও যুব নারীদের মাঝে ছড়িয়ে দিতে চাই।’
বাংলাদেশে সুইডিশ দূতাবাসের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে বলেন, ‘নেতৃত্ব এবং প্রতিনিধিত্বে পরিবর্তন আনার ক্ষেত্রে বিশ্বব্যাপী ৬০০ মিলিয়ন মেয়ে ও যুব নারীরা অসীম সম্ভাবনার দরজা খুলেছে। মেয়েদের ক্ষমতায়ন করার মানেই হলো, আমরা আমাদের ভবিষ্যতে বিনিয়োগ করছি। আসুন আমরা এই আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে তাদের সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ হই এবং সমস্যাগুলোকে সমাধান করার মাধ্যমে যেন আমাদের কমিউনিটিতে একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারি।’
গার্লস টেকওভার হলো বিশ্বব্যাপী প্ল্যান ইন্টারন্যাশনালের একটি উল্লেখযোগ্য ক্যাম্পেইন। ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ মেয়েদের অধিকার ও সুযোগের ক্ষেত্র বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে। যার অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মেয়েরা ধারাবাহিকভাবে বিভিন্ন দূতাবাস, করপোরেট অফিস ও সরকারি বিভিন্ন কার্যালয়ের দায়িত্বপূর্ণ পদে এক দিনের জন্য দায়িত্ব পালন করছে। যা তাদের ক্ষমতায়ন এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।
এ বছরের আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য হলো, ‘কন্যাশিশুর অধিকারের জন্য বিনিয়োগ: আমাদের নেতৃত্ব, আমাদের সমৃদ্ধি।’ এর মূল উদ্দেশ্য মেয়ে ও যুব নারীরা তাদের অধিকার আদায়ে, সমতা অর্জনে এবং দক্ষতা বৃদ্ধিতে যেসব প্রয়োজনীয় সহায়তা তাদের দিতে হবে—তার প্রতি গুরুত্ব দেওয়া।

সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি করেন। আর হত্যাকাণ্ডের আগে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন...
২১ মিনিট আগে
ভ্যাপসা গরমে বিদ্যুতের চাহিদা এখন তুঙ্গে। তবে চাহিদামাফিক বিদ্যুৎ তো পাওয়াই যাচ্ছে না, বরং বেড়েছে লোডশেডিং। বিদ্যুতের এই ঘাটতির পেছনে এখন বড় কারণ হয়ে দাঁড়িয়েছে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো। একেক সময় একেক কেন্দ্র বন্ধ হয়ে উৎপাদনে বড় ঘাটতি সৃষ্টি করছে।
২ ঘণ্টা আগে
দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে আজ রোববার বঙ্গভবনে সংগঠনটির ১৫ সদস্যের ...
২ ঘণ্টা আগে
বহুপক্ষীয় কোনো জোট বা ফোরামের পরিবর্তে বাংলাদেশ প্রত্যক্ষ আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে নতুন করে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়তে চায়। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ভারতের সঙ্গে একটি নতুন
৩ ঘণ্টা আগে