
সাউন্ড সিস্টেমের কারিগরি ত্রুটি বা মাইক-বিভ্রাটের কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে সেই অধিবেশন পুনরায় শুরু হয় ১ ঘণ্টা ১৮ মিনিট পর। আজ রোববার (৫ এপ্রিল) বিকেল ৫টা ৫৬ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ৪০ মিনিট মুলতবির ঘোষণার পর সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে পুনরায় অধিবেশন শুরু হয়।
অধিবেশনে সভাপতিত্বকালে স্পিকার জানান, স্পিকারের মাইক্রোফোনসহ সংসদ সদস্যদের মাইকও কাজ করছে না। এই সমস্যার সমাধান ও মাগরিবের নামাজের বিরতি মিলিয়ে ৪০ মিনিট সময় নির্ধারণ করা হয়।
মাইক-বিভ্রাট দেখা দিলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আবারও স্পিকারের মাইক কাজ করছে না। সদস্যবৃন্দ, আপনাদেরও মাইক কাজ করছে না। এই কারণে ৪০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি করা হলো। প্রথম ২০ মিনিট নামাজের জন্য এবং পরবর্তী ২০ মিনিট মাইকের মেরামতের জন্য।’
চলতি সংসদের প্রথম দিন গত ১২ মার্চও মাইক-বিভ্রাটের কারণে প্রায় ৪০ মিনিট অধিবেশন বন্ধ ছিল।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন ছাত্র-জনতা সংসদের দখল নিলে সাউন্ড সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। পরে তা মেরামত করা হলেও প্রায়ই বিভ্রাট দেখা যাচ্ছে। হেডফোন ও শব্দের মাত্রা নিয়ে সংসদ সদস্যরা নিয়মিত অভিযোগ করছেন।
আজ সংসদে চলমান অধিবেশনে চারটি বিল পাসের পর চিফ হুইপ নূরুল ইসলাম মনি বক্তব্য দিতে দাঁড়ান। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়িয়ে ৩২ বছর নির্ধারণ করে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ অনুমোদন বিলে বিরোধী দল ‘হ্যাঁ’ ভোট না দেওয়ায় সমালোচনা করেন। এ সময় বিরোধী দল প্রতিবাদ করলেও চিফ হুইপ বক্তব্য চালিয়ে যান।
চিফ হুইপ বলেন, ‘চাকরির জন্য জুলাই অভ্যুত্থান হয়েছে, কিন্তু বিরোধী দল বয়স বৃদ্ধির বিলে সমর্থন না করায় বিস্মিত হয়েছি।’
এ সময় সরকারি দলের এমপিরা এতে সমর্থন করেন। দুই পক্ষের হট্টগোলে নূরুল ইসলামের বক্তব্য শুনতে না পেয়ে স্পিকার চিফ হুইপের উদ্দেশে বলেন, ‘বক্তব্য শোনা যাচ্ছে না, বসে পড়ুন।’
এ সময় সংসদ সদস্যরা সমস্বরে জানান, তাঁরা স্পিকারের কথা শুনতে পাচ্ছেন না। তখন হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘তাহলে মুলতবি করে দিই।’
এরপরই মাইক মেরামত ও নামাজের জন্য অধিবেশন ৪০ মিনিট মুলতবি করার ঘোষণা দেন স্পিকার।
এরপর সংসদের কর্মকর্তারা শব্দব্যবস্থা পরীক্ষা করেন, যা প্রায় সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে। পরে আবার অধিবেশন শুরু হলে মাইক-বিভ্রাট নিয়ে কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তিনি প্রকৃত ঘটনা তদন্তে সংসদ সচিবকে নির্দেশ দেওয়ার কথা জানান।

ঈদুল আজহা উপলক্ষে বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাসমালিকদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ এবং সড়ক-রেলপথে অব্যবস্থাপনার কারণে মৃত্যুর মিছিল চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
২ ঘণ্টা আগে
ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকার প্রধান ঈদ জামাত জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের দিন সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে অনুষ্ঠেয় এই জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বিচার বিভাগ সবচেয়ে স্বাধীন বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। আজ মঙ্গলবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ দাবি করে...
৪ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণকে নানা ধরনের নিরাপত্তার পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। বিশেষ করে সীমান্তমুখী পশুর চামড়াবাহী যানবাহন দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশ বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
৬ ঘণ্টা আগে