ঢাকা: কালো ছত্রাক বা ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে দেশে প্রথমবার একজনের মৃত্যু হয়েছে। তিন দিন আগে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়।
উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন। এ ছাড়া আরও একজনের মৃদু উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে তিনি শারীরিকভাবে সুস্থ হওয়ায় তাঁকে ছেড়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার বারডেম হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক এম দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
দেলোয়ার বলেন, গত তিন দিন আগে পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে ওই রোগী অন্যান্য রোগের পাশাপাশি কালো ছত্রাকের উপসর্গ বহন করছিলেন। পরে তিনি মারা যান। ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত একজন রোগী এখনও বারডেম হাসপাতালে চিকিৎসাধীন। শনাক্ত হওয়া আরেকজন রোগী অন্য হাসপাতালে চলে গেছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
এদিকে বারডেম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক মো. শরিফুল আলম জিলানি আজকের পত্রিকাকে জানিয়েছেন, আমরা আরও পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি। হয়তো আরও পাওয়া যাবে।
হাসপাতাল সূত্রে জানা যায়, কালো ছত্রাক শনাক্তে আজ বারডেমে আইইডিসিআরের একটি দল আসার কথা রয়েছে। তারা বেশ কিছু নমুনা সংগ্রহ করবে।

ডা. এম এ মুহিত বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকারের দুটি লক্ষ্য—আক্রান্তের সংখ্যা কমানো এবং মৃত্যুর হার কমানো। এ জন্য ইতিমধ্যে প্রায় তিন হাজার চিকিৎসককে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়েও এ প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
২৯ মিনিট আগে
ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ ও যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রোগনিয়ন্ত্রণ শাখা (সিডিসি), রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), এমআইএস ও হাসপাতাল শাখার পরিচালকদের নিয়ে একটি সেল গঠন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘তোমরা নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে এবং পরিবারের সদস্য, বন্ধু ও প্রতিবেশীদেরও সচেতন করবে। তোমাদের ছোট ছোট উদ্যোগই একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গড়ে তুলতে সহায়তা করবে।’
১ ঘণ্টা আগে
সৌদি আরবকে লক্ষ্য করে গতকাল মঙ্গলবার হুতিদের চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
৫ ঘণ্টা আগে