
জালিয়াতির মাধ্যমে বাবার জায়গায় চাচার নাম বসিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয় ভর্তি ও বিসিএস (প্রশাসন) ক্যাডারে চাকরি নেওয়ার অভিযোগে করা মামলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হওয়া সিনিয়র সহকারী সচিব মো. কামাল হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আসামির জামিন বাতিল করে পাঠানোর নির্দেশ দেন।
জামিনে থাকা কামাল আজ বুধবার শুনানির দিনে আদালতে হাজির হন। কিন্তু ‘শর্ত ভঙ্গ’ করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মোহাম্মদ তরিকুল ইসলাম তার জামিন বাতিল করার দাবি জানান। শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থাকার সময় ২০২৪ সালের ২৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিতে জালিয়াতির অভিযোগে দুদকের সম্মিলিত জেলা কার্যালয়, ঢাকা–১–এর উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু বাদী হয়ে কামাল হোসেনের বিরুদ্ধে মামলা করেন।
ওই মামলার এজাহারে বলা হয়, মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি, চাকরি পাওয়াসহ বিভিন্ন সুবিধা ভোগের উদ্দেশ্যে কামাল হোসেন তাঁর জন্মদাতা পিতা-মাতা মো. আবুল কাশেম ও মোছা. হাবীয়া খাতুনের পরিবর্তে নিজের চাচা বীর মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীব ও চাচি মোছা. সানোয়ারা খাতুনকে পিতা-মাতা দেখিয়েছিলেন। এই কৌশলে তিনি ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি পান।
এই মামলা দায়ের করার পর আসামি কামাল হোসেন হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন। হাইকোর্ট আগাম জামিন দেন। একইসঙ্গে মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। পরবর্তীতে মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করার পর কামাল হোসেন দাবি করেন তার বিরুদ্ধে মামলাটা হয়রানি মূলক ও মিথ্যা। প্রকৃতপক্ষে তিনি যাদেরকে বাবা-মা হিসেবে পরিচয় দিয়েছেন তারাই তার প্রকৃত বাবা-মা। এ বিষয়ে তিনি তার ডিএনএ পরীক্ষা সম্পন্ন করতে রাজি হন। এ পর্যায়ে আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন ও ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসককে সহযোগিতা করার নির্দেশ দেন।
সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রপক্ষ থেকে আজ জামিন বাতিল চেয়ে আদালতকে বলা হয়, পরীক্ষার জন্য চিকিৎসকরা বারবার আসামি কামালের সঙ্গে যোগাযোগ করলেও তিনি কোন সহযোগিতা করেননি। পরে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
উল্লেখ্য, মাগুরার সিনিয়র সহকারী কমিশনার হিসেবে সর্বশেষ কর্মস্থল ছিল কামাল হোসেনের। অভিযোগ ওঠার পর তাকে জনপ্রশাসন মন্ত্রণালয় ওএসডি হিসেবে রাখা হয়। গত ১১ ডিসেম্বর ইউএনও কামাল ও তার মা-বাবা, চাচা-চাচির বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন এই আদালত।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শীর্ষ পর্যায়ের বৈঠক ও পারস্পরিক যোগাযোগের মাধ্যমে যেকোনো সমস্যা সমাধানের বিষয়ে তাঁর আশাবাদ পুনর্ব্যক্ত করেছেন। গতকাল রোববার রাতে বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ‘আরও দ্রুত হওয়া উচিত।’
২ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের কয়েকটি কারাগার ভেঙে পালিয়ে যাওয়া অন্তত ৫১৯ জন বন্দীকে দুই বছর পরও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে ১৮২ জনের পরিচয়ই শনাক্ত করা যাচ্ছে না। নরসিংদী ও শেরপুর কারাগার থেকে পলাতক এই বন্দীদের মামলাসহ অন্যান্য কোনো তথ্য নেই কারা অধিদপ্তরের নথি কিং
৮ ঘণ্টা আগে
ভোটে জিতে ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি অনুযায়ী জনবান্ধব কর্মসূচিগুলো এগিয়ে নিতে কাজ করছিল সরকার। অর্থনীতি পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি, কৃষক-শ্রমিকের স্বস্তি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নেওয়া হচ্ছে পদক্ষেপ। কিন্তু দেশজুড়ে হঠাৎ করে গ্যাস-বিদ্যুতের সংকটে এর অনেক কিছুই যেন বড় পরীক্ষার মুখে...
৮ ঘণ্টা আগে
উড্ডয়নের পর কারিগরি ত্রুটির কারণে নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে আটকা পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। রোববার (১৬ আগস্ট) কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার পথে এ ঘটনা ঘটে। ফ্লাইটটিতে ১২৭ জন যাত্রী ছিল। পরে তাদের অন্য একটি ফ্লাইটে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।
১১ ঘণ্টা আগে