
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পলিপাংসা-মুলফিপাড়া এলাকায় সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে চালানো অভিযান সফল হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে নিহত দুজনের মধ্যে একজন সংগঠনটির নেতৃত্বপর্যায়ের ছিলেন।
আজ বৃহস্পতিবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোররাত ৫টার দিকে সেনাবাহিনী এই অভিযান চালায়। এ সময় সেনাসদস্যরা কেএনএফের অবস্থান শনাক্ত করলে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এ সময় উভয় পক্ষে গুলিবিনিময় হয়।
অভিযান শেষে কেএনএফের ইউনিফর্ম পরা দুই সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। তাঁদের একজন পুটিং ওরফে ডলি, যিনি সংগঠনটির ‘মেজর’ পদমর্যাদার।
ঘটনাস্থল থেকে তিনটি সাবমেশিনগান, একটি রাইফেল, বিপুল গুলি, অস্ত্রের ম্যাগাজিন, কেএনএফের পোশাক ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয় বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আইএসপিআর জানায়, বান্দরবানের রুমায় কেএনএফের সশস্ত্র তৎপরতায় বিগত বছরগুলোতে বম সম্প্রদায়ের বহু পরিবার বাস্তুচ্যুত হয়। সেনাবাহিনীর ধারাবাহিক অভিযানের ফলে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। এরই মধ্যে ১২৬টি পরিবার নিজ এলাকায় ফিরেছে। তাদের নিরাপত্তা, আশ্রয় ও পুনর্বাসনে সেনাবাহিনী সহায়তা করছে।
পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

আন্দোলন-সংগ্রামে রাজপথে পাশে থাকা মিত্র দলগুলোর ক্ষোভ ও দূরত্ব ঘোচাতে নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সুযোগ কাজে লাগিয়ে দলগুলোর নেতারা তাঁদের ক্ষোভের পাশাপাশি প্রত্যাশার কথাও তুলে ধরেছেন ক্ষমতাসীন দলের প্রধানের কাছে।
২ ঘণ্টা আগে
দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছেন সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা। সার্ক কৃষি কেন্দ্র আয়োজিত তিন দিনের ভার্চুয়াল কর্মশালা ‘দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্যশস্য উৎপাদন...
৩ ঘণ্টা আগে
দেশে অনলাইন জুয়া, বাজি (বেটিং) ও ক্রিপ্টোকারেন্সি-সংশ্লিষ্ট সন্দেহজনক আর্থিক লেনদেন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা। এই কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক...
৪ ঘণ্টা আগে
মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্তিতে নিহত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের স্মরণে গভীর শোক প্রকাশের পাশাপাশি আহত ও স্বজনহারাদের সাহসিকতার প্রশংসা করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, ভয়াবহ এই দুর্ঘটনা পুরো জাতিকে শোকাহত করেছে। তবে শোককে শক্তিতে পরিণত করে সা
৭ ঘণ্টা আগে