দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতিকে সুপারিশ দিতে একটি বাছাই কমিটি গঠন করেছে সরকার।
দুদক আইন অনুযায়ী আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সভাপতি করে আজ রোববার এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নুরুল ইসলাম, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম এবং সবশেষ মন্ত্রিপরিষদ সচিব হিসেবে মো. মাহবুব হোসেনকে বাছাই কমিটির সদস্য করা হয়েছে।
আইন অনুযায়ী, বাছাই কমিটিতে দুজন বিচারপতিকে মনোনয়ন দিয়েছেন প্রধান বিচারপতি। আর বাকি তিনজনকে পদাধিকারবলে কমিটির সদস্য করা হয়েছে।
দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার মো. জহুরুল হক ও কমিশনার মোছা. আছিয়া খাতুন গত ২৯ অক্টোবর পদত্যাগ করেন।
বাছাই কমিটির কমপক্ষে তিনজনের সিদ্ধান্তের ভিত্তিতে কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে দুজন করে ব্যক্তির নামের তালিকা করে রাষ্ট্রপতিকে পাঠাতে বলা হয়েছে।
বাছাই কমিটির কমপক্ষে চার সদস্যের উপস্থিতিতে কোরাম হবে। মন্ত্রিপরিষদ বিভাগ বাছাই কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতি নির্বাচিত হলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় প্রথম অধিবেশন শুরুর পর তাঁকে সভাপতি নির্বাচিত করেন সংসদ নেতা তারেক রহমান...
১২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদের সংসদ কক্ষে অধিবেশন শুরু হয়। সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হয় তাঁর সভাপতিত্বে।
২৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদের সংসদ কক্ষে অধিবেশন শুরু হয়। সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয় তাঁর সভাপতিত্বে।
৩১ মিনিট আগে
রেলের দুটি রুটে নতুন আন্তনগর ট্রেন চালু, পুরোনো কারখানার আধুনিকায়ন ও নতুন কারখানা স্থাপন, অকেজো ডেমু ট্রেনকে স্বল্প দূরত্বের যাত্রীবাহী কমিউটার ট্রেনে রূপান্তর ও জনপ্রিয় রুটে বেসরকারি ট্রেন চালুর মতো বিভিন্ন নতুন উদ্যোগের কথা ভাবছে রেলপথ মন্ত্রণালয়।
৯ ঘণ্টা আগে