
ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন ডেপুটি স্পিকার হিসেবে তাঁর নাম প্রস্তাব করলে সংসদ সদস্যদের সর্বসম্মতিতে তিনি নির্বাচিত হন। ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় অধিবেশন শুরু হয়। সংসদ নেতা তারেক রহমানের প্রস্তাবনায় সভাপতিত্ব করেন দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন। পরে তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম ঘোষণা করেন।
এর আগে জাতীয় সংসদের স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন। পরে তিনিও সংসদ সদস্যদের সর্বসম্মতিতে নির্বাচিত হন। এরপরই তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন।
সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয় তাঁর সভাপতিত্বে। তবে এবার এর ব্যতিক্রম হচ্ছে। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক (টুকু) কারাগারে।
গত ১২ ফেব্রুয়ারি সংসদের ২৯৯ আসনে নির্বাচন হয়। আদালতের নিষেধাজ্ঞা থাকায় চট্টগ্রাম-২ ও ৪ আসন বাদে ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে বিএনপির নেতৃত্বাধীন জোট ২১২, জামায়াত জোট ৭৭, স্বতন্ত্র ৭ এবং ইসলামী আন্দোলন ১টি আসনে বিজয়ী হয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হন। পরে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন।
বর্তমান ২৯৬ জন সংসদ সদস্যের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ ২১৯ জনই প্রথমবারের মতো সংসদে এসেছেন। তাঁদের মধ্যে বিএনপির ১৪২ জন, জামায়াতের ৬১, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬, বাংলাদেশ খেলাফত মজলিসের ২, খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ এবং ইসলামী আন্দোলনের একজন করে এমপি প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। বাকিরা স্বতন্ত্র সংসদ সদস্য।

আওয়ামী লীগ জুলাইয়ের রক্তের দাগ মুছে না ফেলা পর্যন্ত এ বিতর্কের মীমাংসা হবে না; একইভাবে ’৭১-এর গণহত্যার প্রশ্নে গ্রহণযোগ্য অবস্থান না নেওয়া পর্যন্ত জামায়াতে ইসলামীর সঙ্গে বিতর্ক চলবে। বিএনপি এই বিতর্ক চালিয়ে যাবে সংবিধানের মধ্যে, সংসদের মধ্যে, গণতন্ত্রের মধ্যে এবং রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে...
১৭ মিনিট আগে
‘এই নির্বাচনের পরে আমরা জামায়াত এত খারাপ হয়ে গেলাম যে—এখন বাংলাদেশে কোনো জিনিসপত্রের ঊর্ধ্বগতির কোনো কথা নাই; তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, এ ব্যাপারে কোনো বক্তব্য নাই; আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি...
১ ঘণ্টা আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদারণ চুল্লিতে জ্বালানি শলাকা স্থাপন শুরুর মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো পরমাণু বিদ্যুতের আলোকচ্ছটা দেখার ক্ষণ গণনা শুরু হয়েছে। প্রায় ৯ বছরের নির্মাণকাজ শেষে সংবেদনশীল পরমাণু জ্বালানি স্থাপনের এই প্রক্রিয়াকে নির্মাণ পর্ব থেকে উৎপাদন পর্বের রূপান্তর হিসেবে অভিহিত...
১ ঘণ্টা আগে
বজ্রপাতে ৭ জেলায় ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে পটুয়াখালীতেই মারা গেছেন তিনজন। পটুয়াখালী ও জামালপুরে দুজন করে মারা গেছেন। এ ছাড়া বাগেরহাট, গাজীপুর, রংপুর ও রাজবাড়ীতে মারা গেছেন একজন করে।
২ ঘণ্টা আগে