Ajker Patrika

জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে ডিসিদের কাজের আহ্বান রাষ্ট্রপতির

বিশেষ প্রতিনিধি, ঢাকা
জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে ডিসিদের কাজের আহ্বান রাষ্ট্রপতির
বঙ্গভবনে জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকারের প্রতিশ্রুতি, নীতি ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকারের উদ্যোগের সুফল যেন দ্রুত প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করা মাঠ প্রশাসনের দায়িত্ব।

আজ রোববার বঙ্গভবনে জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অপশাসনের পর নতুন সরকার জনগণের কল্যাণে নানা উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, ‘আপনারা সরকারের প্রতিনিধি হলেও সবকিছুর ঊর্ধ্বে জনগণের সেবক।’

রাষ্ট্রপতি সাধারণ মানুষের সমস্যা ও অভিযোগ নিয়মিত শোনা এবং দ্রুত সমাধানের নির্দেশনা দেন। পাশাপাশি তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সহজ ও মানসম্মত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

তথ্যপ্রযুক্তির অপব্যবহার, গুজব ও অপতথ্য ছড়িয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং প্রান্তিক নারীদের ক্ষমতায়নে সক্রিয় ভূমিকা রাখতে কর্মকর্তাদের নির্দেশ দেন রাষ্ট্রপতি। একই সঙ্গে ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণ, যুবসমাজের দক্ষতা উন্নয়ন ও মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ওপর জোর দেন।

দুর্নীতিকে উন্নয়নের প্রধান অন্তরায় উল্লেখ করে রাষ্ট্রপতি প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারত্ব নিশ্চিতের আহ্বান জানান। তিনি দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আন্তরিক হওয়ার নির্দেশ দেন।

বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকট মোকাবিলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অবৈধ মজুতদারি রোধ ও সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। উন্নয়ন প্রকল্প সময়মতো বাস্তবায়ন ও ব্যয় সংযম নিশ্চিতের কথাও বলেন তিনি।

সম্মেলনে বক্তব্যের শুরুতে রাষ্ট্রপতি মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জুলাই গণ-অভ্যুত্থানসহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী সব শহীদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির সচিবেরা, মন্ত্রিপরিষদ বিভাগ ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইন অনুযায়ী নিয়মিত শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভর্সিটিতে যুক্ত করা হবে

মধ্যপ্রাচ্যে বিপুল অস্ত্র বিক্রির তোড়জোড় ট্রাম্পের, অন্যদিকে অবরোধ ভেঙে ইরান-ইরাক-সিরিয়া অক্ষের উত্থান

নুসরাতের গেজেট স্থগিত করতে ইসিতে মনিরার চিঠি

বুড়ো বয়সে আমাকে দেখার আশায় সন্তানকে বড় করিনি: অঞ্জন দত্ত

বাধ্যতামূলক অবসরে আরও ১৭ পুলিশ কর্মকর্তা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত