
জুলাই গণ-অভ্যুত্থানকে গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক ঐতিহাসিক অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের সর্বস্তরের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়, তখন তারা সবচেয়ে দুর্ভেদ্য বলে মনে হওয়া কাঠামোকেও বদলে দিতে পারে।
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার (৪ আগস্ট) ফেসবুকে ইউনূস সেন্টারের ভেরিফাইড পেজের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে জুলাইয়ের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ড. ইউনূস। তিনি বলেন, ‘গণমানুষের অধিকার ও ন্যায়বিচারের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী এই জুলাই। আমাদের স্মৃতিতে জুলাই দীর্ঘ ৩৬ দিনের এক ঐতিহাসিক মাস। অন্যায়ের বিরুদ্ধে পুরো জাতি সেদিন কী ভীষণ শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হয়েছিল, তা আজও আমাদের গভীরভাবে স্মরণ করিয়ে দেয়।’
জুলাই আন্দোলনকে কোনো একক গোষ্ঠীর নয়, বরং সর্বস্তরের মানুষের অভ্যুত্থান হিসেবে অভিহিত করে তিনি বলেন, এই আন্দোলনে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং পাবলিক, প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিলেন। পাশাপাশি শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, লেখক, শিল্পী এবং প্রবাসীরা যে যার জায়গা থেকে সাহসিকতার সঙ্গে রাজপথে ও আন্তর্জাতিক অঙ্গনে কণ্ঠ মিলিয়েছেন।
বিবৃতিতে ড. মুহাম্মদ ইউনূস জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঝুঁকি নিয়ে সংবাদ ও তথ্য তুলে ধরা সাংবাদিক-আলোকচিত্রী, দিনরাত সেবা দেওয়া চিকিৎসক এবং রিকশাচালক ও শ্রমজীবী মানুষের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন।
আন্দোলনে নারীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, জুলাইয়ে নারীরা যে অসীম সাহসিকতার সঙ্গে লড়েছেন, তা প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা জুগিয়ে যাবে। পাশাপাশি শিক্ষার্থীদের অনন্য ও ঐতিহাসিক নেতৃত্ব আগামী দিনের তরুণদের জন্য সব সময় সাহসের উৎস হয়ে থাকবে।
বিবৃতিতে প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, জুলাই গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে দেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হলে সবচেয়ে শক্ত বা দুর্ভেদ্য বলে মনে হওয়া কাঠামোকেও বদলে দেওয়া সম্ভব। ঐক্যবদ্ধ জাতি হিসেবে বাংলাদেশ যে গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের যাত্রা শুরু করেছে, তা যেকোনো মূল্যে অব্যাহত রাখার দৃঢ় সংকল্প নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীকে নিয়ে তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট সকাল ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।
১২ মিনিট আগে
কুমিল্লায় নিখোঁজের পরদিন গত শনিবার মরদেহ পাওয়া গেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের। একই দিন সুনামগঞ্জে অচেতন বাবার পাশ থেকে তিন ভাই-বোনের মরদেহ এবং মানিকগঞ্জে মা-বাবার মরদেহের পাশ থেকে দেড় বছরের আলিজা নূরের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনা পৃথক হলেও এই পাঁচ শিশুই হয়
৫ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্টে রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্তদের কয়েকজনের বিরুদ্ধে আপত্তি জানিয়ে তাঁদের নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন করছেন বিএনপি-সমর্থক আইনজীবীদের একটি অংশ। তাঁদের অভিযোগ, বিএনপির বাইরের কিছু আইনজীবী টাকার বিনিময়ে নিয়োগ পেয়েছেন।
৬ ঘণ্টা আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধন বিল সংসদে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটি প্রতি সপ্তাহে বৈঠক করবে এবং ডিসেম্বরের মধ্যেই আলোচনা শেষ করে প্রতিবেদন সংসদে উপস্থাপনের চেষ্টা করবে বলে জানিয়েছেন বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ...
১১ ঘণ্টা আগে