
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও তাঁর স্ত্রী দিলশাদ নাহার কাকলির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই নিষেধাজ্ঞা জারি করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা জারি করেন।
দুদকের উপপরিচালক মো. জাকারিয়া স্ত্রীসহ আজিজ আহমেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারির আবেদন করেন।
আবেদনে বলা হয়, জেনারেল আজিজ আহমেদ ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে ও পরিবারের অন্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তিনি বিভিন্ন ব্যাংক ও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দুবাইয়ে ব্যবসা পরিচালনা করছেন এবং বাড়ি ক্রয় করেছেন। এই অভিযোগ দুদকে অনুসন্ধান চলছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযুক্ত আজিজ আহমেদ ও তাঁর স্ত্রী যেকোনো সময় দেশত্যাগ করতে পারেন। তাঁরা দেশত্যাগ করলে অনুসন্ধান কাজ ব্যাহত হবে এবং বিলম্বিত হবে। এ অবস্থায় তাঁদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
শুনানি শেষে নিষেধাজ্ঞা জারি করে আদালতের আদেশের অনুলিপি পুলিশের বিশেষ শাখাকে এসবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো নির্দেশ দিয়েছেন আদালত।

গিয়াস উদ্দিনকে নিজের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক এই নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৭ ঘণ্টা আগে
কক্ষ সিলগালা প্রসঙ্গে সনজিব কুমার বলেন, ‘আমার ব্যক্তিগত জিনিসপত্রও ওই কক্ষে রয়েছে। আমার জানা মতে, এভাবে কক্ষ সিলগালা করারও নির্দিষ্ট নিয়ম রয়েছে। কিন্তু আমার ক্ষেত্রে সেই নিয়ম অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।’ তাঁর দাবি, এর আগে বিটিআরসিতে বিভিন্ন কর্মকর্তাকে ওএসডি করা হলেও...
৮ ঘণ্টা আগে
বাংলাদেশে ফ্রি ট্রেড জোন, রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপোসহ বিভিন্ন খাতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে চট্টগ্রাম কনটেইনার টার্মিনালের ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি, বন্দর আধুনিকায়ন ও লজিস্টিকস খাতের উন্নয়ন নিয়েও আলোচনা হয়।
৯ ঘণ্টা আগে
দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার পাশাপাশি আগামী দুই মাসে অন্তত এক হাজার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকার দুই সিটি করপোরেশনে ১৩০টি মাঠ প্রস্তুত করা ও ইউনিয়ন পর্যায়ে প্রায় ১৪ লাখ কিশোর-কিশোরীকে ১০টি ক্রীড়া ইভেন্টে সম্পৃক্ত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে