
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক, শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানের নামে লন্ডনে থাকা স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে লন্ডনের বার্কলেজ ব্যাংকের দুই অ্যাকাউন্ট ও সংযুক্ত আরব আমিরাতে কোম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয়েছে।
আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এসব নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এ আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, সালমান এফ রহমান ও অন্যদের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট, অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎসহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ করা হয়েছে। অনুসন্ধানকালে অভিযোগ-সংশ্লিষ্ট সালমান এফ রহমান, তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের নামে ব্যাংক হিসাবের তথ্য পাওয়া যায়।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, তাঁরা এসব ব্যাংক হিসাব হস্তান্তর/স্থানান্তর/রূপান্তর করার চেষ্টা করছেন। এতে সফল হলে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা রুজু, আদালতে চার্জশিট দাখিল, আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সব উদ্দেশ্য ব্যর্থ হবে। তাই সালমান এফ রহমানের স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেনের গতি বাড়াতে নতুন পরিকল্পনা নিয়েছে রেলওয়ে। দেশের সবচেয়ে ব্যস্ত এই রেল করিডরকে ডুয়েলগেজ ডাবল লাইনে রূপান্তরের মাধ্যমে ট্রেন চলাচলের গতি, সক্ষমতা ও সময়ানুবর্তিতা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রেলযাত্রার সময় প্রায়
২ ঘণ্টা আগে
গরম বাড়লে বিদ্যুতের চাহিদা সাড়ে ১৮ হাজার মেগাওয়াটে পৌঁছাতে পারে। এটা ধরে নিয়ে চাহিদা পূরণের পরিকল্পনা করেছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। কিন্তু জ্বালানি সংকটের কারণে ১৫ হাজার মেগাওয়াটের সক্ষমতাও স্পর্শ করতে পারছে না বিদ্যুৎকেন্দ্রগুলো। মাঝারি গরমের মধ্যেই এখন বিদ্যুতের ঘাটতি থেকে যাচ্ছে ১ হাজার
৩ ঘণ্টা আগে
বাগেরহাট-২ আসনের জামায়াতের সদস্য শেখ মনজুরুল হক বলেন, ‘এ দেশের মানুষ যখন ফ্যাসিবাদের অত্যাচারের মধ্যে জীবন কাটিয়েছে, ঠিক সে সময় ফ্যাসিবাদের পক্ষে রাষ্ট্রপতি ভূমিকা পালন করেছেন। সে জন্য তাঁকে ধন্যবাদ দিতে পারলাম না। তবে ফ্যাসিবাদী সরকারকে ধন্যবাদ জানাই, তাদের কারণে শুধু আমি নই, আমার মতো অনেকে এলাকার
৫ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানে সবার অবদান আছে উল্লেখ করে বিএনপিদলীয় সদস্য রফিকুল ইসলাম হিলালী বলেছেন, ‘এখন আমি আশঙ্কা করছি জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে একক কৃতিত্ব দাবির। এ আন্দোলনে সবার অবদান আছে। জুলাই গণ-অভ্যুত্থানের একক দাবিদার কেউ নয়। কেউ যেন সে চেষ্টা না করে।’
৫ ঘণ্টা আগে