রক্ষণাবেক্ষণের কাজ করায় প্রায় ৩৮ ঘণ্টা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সার্ভার বন্ধ রেখেছিল নির্বাচন কমিশন। ৩৮ ঘণ্টা পর দুপুর ২টায় পুরোদমে চালু হয়েছে সার্ভার। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ একে এম হুমায়ূন কবীর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ৷
এ একে এম হুমায়ূন কবীর বলেন, ‘আমরা প্রথমে দুঃখ প্রকাশ করছি কিছু সময়ের জন্য সার্ভারের মেইনটেন্যান্স (রক্ষণাবেক্ষণ) ও অন্য কিছু কারণের জন্য সার্ভার বন্ধ রেখেছিলাম। আনন্দের সঙ্গে জানাচ্ছি সার্ভার আমরা ওপেন করে দিয়েছি। আমাদের মেইনটেন্যান্স (রক্ষণাবেক্ষণ) আর পত্রিকায় দেখেছিলাম ১৫ আগস্ট এ সময়ে সার্ভারে থ্রেট আসতে পারে। আমরা চিন্তা করলাম জাতীয় তথ্যভান্ডার যদি হ্যাক হয় বা অন্য কিছু হয় তাহলে তো আমাদের রিকভার করতে হবে। আমাদের ওপর কোনো থ্রেট নেই। আমাদের সেবা ১৭১ প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ পেয়ে থাকে।’
সার্ভারে কোনো লুফলস দেখতে পেলে অবশ্যই জাতির স্বার্থে বসে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বলেন, নির্বাচন কমিশন সব সময় চেষ্টা করে এটা সচল রাখার জন্য।
১৪ আগস্ট রাত ১২টার পর সার্ভার বন্ধ করে দেওয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘যখন আমাদের ম্যাসেজ আসল কিছু হুমকি আসতে পারে। তখনই বন্ধ করা হয়েছে। আজকে ২টায় চালু করেছি।’
হ্যাক করার চেষ্টা হয়েছে কিনা জানতে চাইলে আইডিইএ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম বলেন, ‘আমরা কিছু থ্রেট দেখেছি। মাইনর ইন নেচার। এই থ্রেটটা দেখেছি যেটা নেগোসিয়েশন করার মতো। আজ থ্রেটগুলো দেখেছি সেটা মূল্যায়ন করেছি। আমরা দেখতে পাচ্ছি, এটা নেগোশিয়েট করা হয়েছে। দুইটা থেকে ফুল রান করছে। এখন পুরোপুরি সুরক্ষিত।’
১৭১টি সেবাগ্রহণকারী প্রতিষ্ঠানকে সার্ভার বন্ধ থাকার বিষয়টি জানানো হয়েছে জানিয়ে এনআইডি ডিজি বলেন, ‘সাধারণকে যদি বলি তাহলে প্যানিক সৃষ্টি হতে পারে। প্যানিকটাকে মিনিমাইজ করার জন্য আজকে সকালেই চালুর চেষ্টা করেছিলাম। চালু করতে গেলে সব চেক করেছি। সাধারণের কষ্ট খুবই সামান্য।’

২০২৯ সালে কার্যক্রম শুরুর লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর। চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমানোর পাশাপাশি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন এই বন্দর। ৮ থেকে ১০ হাজার টিইইউ ধারণক্ষমতার বড় জাহাজ সরাসরি ভেড়ানোর সুবিধা থাকায় পণ্য পরিবহনে সময় ও ব্যয়
১ ঘণ্টা আগে
দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক জবাবদিহির আওতায় আনার পাশাপাশি ক্ষমতাসীন দলের সারা দেশে আত্মশুদ্ধির...
৩ ঘণ্টা আগে
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও ২৮৯ জনকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ রোববার এক সংবাদ বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করে সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
আন্তদেশীয় অপরাধ মোকাবিলায় জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে তিনি এ বিষয়ে কথা বলেন।
৪ ঘণ্টা আগে