সরকার জর্ডান ও ব্রুনেইয়ে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার পৃথক বিজ্ঞপ্তিতে এ নিয়োগের কথা জানায়।
জর্ডানে নতুন রাষ্ট্রদূত হয়েছেন পেশাদার কূটনীতিক নূর–ই হেলাল সাইফুর রহমান। তিনি বর্তমানে দক্ষিণ আফ্রিকায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। তিনি একই সঙ্গে বতসোয়ানা, নামিবিয়া, জাম্বিয়া, জিম্বাবুয়ে ও লেসোথোতে অনাবাসিক রাষ্ট্রদূত।
ব্রুনেইয়ে রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হচ্ছে পেশাদার কূটনীতিক নওরিন আহসানকে। তিনি বর্তমানে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গবেষণা অনুবিভাগের মহাপরিচালক।
নূর–ই হেলাল ও নওরিন আহসান বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।

তিন নারীকে বিদেশযাত্রায় বাধা দেওয়ার কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক নারীদের বৈধ বিদেশযাত্রায় শুধু অবিবাহিত হওয়া বা অভিভাবক ছাড়া ভ্রমণ বিবেচনায় বাধা না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা জারি করতে কেন নির্দেশ দেওয়া...
৩ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান ও শিল্প পুলিশ-২-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
৩ ঘণ্টা আগে
দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ ছুটি কার্যকর হবে।
৪ ঘণ্টা আগে
তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় ও কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও এর গঠনপ্রক্রিয়া নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে