
কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ও কনস্যুলার সেবার মানোন্নয়ন, সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যার সরাসরি সমাধানে মাসিক গণশুনানির আয়োজন করছে বাংলাদেশ দূতাবাস, কুয়েত।
দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি মাসের দ্বিতীয় রোববার নিয়মিতভাবে এ গণশুনানির আয়োজন করা হয়। এতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন (ওএসপি, এডব্লিউসি, পিএসসি) সরাসরি উপস্থিত থেকে প্রবাসীদের অভিযোগ, মতামত ও সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
আগস্ট মাসের গণশুনানি আগামী ৯ আগস্ট (রোববার) দুপুর ১২টা ৩০ মিনিটে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত হবে।
দূতাবাস জানিয়েছে, কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ, দূতাবাসের সেবার মান উন্নয়ন এবং পাসপোর্ট ও কনস্যুলার সেবা আরও কার্যকর ও জনবান্ধব করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ গণশুনানি সবার জন্য উন্মুক্ত। আগ্রহী যে কোনো বাংলাদেশি প্রবাসী এতে অংশ নিয়ে নিজের সমস্যা, অভিযোগ বা পরামর্শ সরাসরি দূতাবাসের কাছে উপস্থাপন করতে পারবেন।

সাক্ষাতে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োজিত রাশিয়ান নাগরিকদের নিরাপত্তা ও ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে আইজিপিকে ধন্যবাদ জানান। এ সময় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে...
৮ মিনিট আগে
দল বহিষ্কার করলেও সংসদ সদস্য (এমপি) পদ শূন্য হয় না বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশি ব্যবস্থার ধরন দেখে জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
৪০ মিনিট আগে
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর লঞ্চের ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা। সংগঠনটি ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে প্রতি কিলোমিটারের ভাড়া দুই টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে চার টাকা ৪৫ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে দুই টাকা ৫২ পয়সা থেক
১ ঘণ্টা আগে
কিশোরী মরিয়ম খাতুনের সঙ্গে সম্পর্ক, তাঁকে সংসদে চাকরি দেওয়া এবং তাঁর বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেওয়ার প্রলোভনের অভিযোগসহ নানা ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ বহাল থাকা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ...
১ ঘণ্টা আগে