
আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে ফের ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে (পিএসসি)। এতে স্বাক্ষর করেন পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নাসির উদ্দিন আহম্মেদ।
সংশোধিত বিজ্ঞপ্তির তথ্য বলছে, ২৯ ডিসেম্বর থেকে শুরু হবে এই বিসিএসের আবেদন, চলবে আগামী বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৭তম বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর হবে ১০০। এর আগে মৌখিক পরীক্ষার নম্বর ছিল ২০০।
অন্যদিকে আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ধরা হয় ৫০ টাকা।
এর আগে, ৯ ডিসেম্বর ৪৭তম বিসিএসের আবেদন গ্রহণ প্রক্রিয়া স্থগিত করে পিএসসি।
এর আগে প্রকাশিত ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন–ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানমকে এই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করেছে সরকার। আজ সোমবার ফাহমিদা খানমকে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশকে মাদ্রিদ সাংস্কৃতিক সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানান। পাশাপাশি তাঁরা দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা করেন।
১ ঘণ্টা আগে
নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন ব্যবস্থা আরও শক্তিশালী করতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। একই সঙ্গে নিরাপদ অভিবাসন, প্রত্যাবর্তনকারী অভিবাসীদের পুনর্বাসন এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের অর্জনের প্রশংসা করেছে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এই প্রতিষ্ঠানগুলোকে আরও গতিশীল করতে তিন সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে