
গণমাধ্যমে ‘ধর্ষণ’ শব্দটি ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এর পরিবর্তে ‘নারী নির্যাতন’ বা ‘নারী নিপীড়ন’ শব্দ ব্যবহার করতে বলেছেন তিনি। গতকাল শনিবার ঢাকায় গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে ‘হেল্প’ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ সাজ্জাত আলী বলেন, ‘আমি দুটো শব্দ খুব অপছন্দ করি, এর মধ্যে একটি হলো ধর্ষণ। আপনাদের কাছে অনুরোধ, এটা ব্যবহার করবেন না। আপনারা “নারী নির্যাতন” বা “নিপীড়ন” বলবেন। আমাদের আইনেও নারী ও শিশু নির্যাতন বলা হয়েছে। যে শব্দগুলো শুনতে খারাপ লাগে, সেগুলো আমরা না বলি।’
যেসব ঘটনা জনমনে আতঙ্ক বা ভয় সৃষ্টি করে, তা কম দেখানোর অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘এটা আপনারা করবেন, আপনাদের পেশাগত দায়িত্ব। তবে যদি একটু “রিজনেবল” করে দেখানো যায়।’
একটি গণমাধ্যমের প্রতিবেদনের কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘বছিলার একটি ছিনতাইয়ের ঘটনা, আমরা “ডিটেক্ট” করেছি। দুই–তিন ঘণ্টায় কয়েকবার দেখিয়েছে। যেসব ঘটনা ‘প্যানিক’ সৃষ্টি করে, ‘সেন্স অব ইনসিকিউরিটি’ তৈরি করে, তা যদি আপনারা বারবার না দেখান, তাহলে আমার মনে হয় ভালো হবে।’
গণপরিবহনে হেল্প অ্যাপে পাওয়া অভিযোগকে প্রাথমিক অভিযোগ বা এফআইআর হিসেবে ধরে পুলিশ কাজ করবে বলে জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘সে ক্ষেত্রে কাউকে থানায় যেতে হবে না। এর পর থেকে যখন কোনো অ্যাকশনের দরকার হবে, এটা ধরে আমরা মামলা নেব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে অ্যাপভিত্তিক পরিষেবাটি চালু করেছে।
বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজেসির নির্বাহী শাহনাজ শারমীন। উপস্থিত ছিলেন সুইচ বাংলাদেশের নির্বাহী পরিচালক মাইনুল আহসান ফয়সাল, সলিউশন স্পিনের পরিচালক আব্দুল্লাহ্ আল সালেহ, বিজেসির সদস্যসচিব ইলিয়াস হোসেন, কোষাধ্যক্ষ মানস ঘোষ প্রমুখ।

সরকার প্রতি বছর ১ হাজার মেগাওয়াট করে সৌর বিদ্যুতের উৎপাদন বাড়িয়ে পাঁচ বছরে ৫ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
১ ঘণ্টা আগে
দেশের তৈরি পোশাক খাতে একের পর এক কারখানা বন্ধের আশঙ্কার মধ্যে এবার চালু থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে সরকারের জরুরি সহযোগিতা চেয়েছেন উদ্যোক্তারা।
২ ঘণ্টা আগে
বিদেশে কর্মী পাঠানোর নামে শতকোটি টাকা আত্মসাৎ করে তা পাচারের অভিযোগে দায়ের মামলায় সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
৩ ঘণ্টা আগে
ফেসবুকে আওয়ামী লীগ ও ভারতের বিপক্ষে লেখালেখি করায় গুম করে নির্যাতন করা হয় যশোরের মনিরামপুরের ব্যবসায়ী নাজিম উদ্দিনকে। গুম করার ১৮ মাস পর জামিনে মুক্তি পান তিনি। গুম থাকা অবস্থায় তাঁকে বলা হয়, তিনি যখন বাইরে ছিলেন তখন কি খালে-বিলে বস্তাবন্দী লাশ দেখতে পাননি? দেখতে পাননি ট্রেন লাইনে অতিরিক্ত...
৩ ঘণ্টা আগে