
‘অপপ্রচারকারীদের জবাবদিহির আওতায় আনা হবে।’ আজ রোববার দুপুরে সচিবালয়ে প্রথম কর্মদিবসে উপস্থিত কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এ কথা বলেন।
আজ বেলা সাড়ে ১১টার দিকে দপ্তরে আসেন আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া মোহাম্মদ আলী আরাফাত।
মন্ত্রীর আগমন উপলক্ষে মন্ত্রণালয়, অধিদপ্তর ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করতে থাকেন। মন্ত্রী সচিবালয়ে আসার পর প্রতিমন্ত্রীর কক্ষে যান। এরপর তিনি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আসেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে তিনি কাজ করবেন। তিনি বলেন, ‘তথ্যের অবাধ প্রবাহ ও মতপ্রকাশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার অংশ। এ বিষয়ে সরকারের পূর্ণাঙ্গ প্রতিশ্রুতি রয়েছে। গণতন্ত্রের স্বার্থে, দেশের অগ্রগতির স্বার্থে তথ্যের অবাধ প্রবাহ, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার তা নিশ্চিত করেছে। আগামী দিনেও তা অব্যাহত থাকবে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘কোনো গোষ্ঠী যদি অপপ্রচার করে, মতপ্রকাশের স্বাধীনতার অপব্যবহার করে, সেটা গণতন্ত্র ও সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। কারণ, মানুষ তা চায় না। যখন কেউ সাধারণ মানুষকে ধোঁকা দেয়, অসত্য তথ্য দেয়, সেটা মানুষের ওপর অবিচার হয়।’
প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের একটা সম্পর্ক আছে। ভবিষ্যতে তিনি পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করেন। পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদও সহযোগিতা করার আশ্বাস দেন।

চলন্ত অবস্থায় বাসে উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দেওয়ার সম্ভাবনা যাচাই এবং দেশের গণপরিবহনে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে এ পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে গণপরিবহনে যাত্রীদের জন্য উন্নত ডিজিটাল সংযোগ নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন...
২ ঘণ্টা আগে
বিশেষ করে, রোহিঙ্গা শিবিরে জন্ম নেওয়া শিশু ও ২০১৭ সালের পর রাখাইন ছাড়তে বাধ্য হওয়া নতুন আগত ব্যক্তিদের এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার তাগিদ দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশ তাদের নিবন্ধনের প্রক্রিয়ায় রয়েছে এবং ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের পূর্ববর্তী সংখ্যার বাইরের রোহিঙ্গাদের ...
৪ ঘণ্টা আগে
‘ফারাক্কা পানি বণ্টন চুক্তি নবায়নে পানির অধিকার, কৃষি, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ক্রমবর্ধমান বাস্তবতায় দেশের স্বার্থ রক্ষা করে পানি নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে।’
৪ ঘণ্টা আগে
জামুকার কার্যক্রম সম্পর্কে বৈঠকে আরও জানানো হয়, বীরাঙ্গনা হিসেবে অন্তর্ভুক্তির জন্য ২২২টি আবেদন বর্তমানে অপেক্ষমাণ রয়েছে। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত উপকমিটির যাচাই-বাছাইয়ের মাধ্যমে সুপারিশ পাওয়া ১০৪ জন মুক্তিযোদ্ধার গেজেটভুক্তিও অপেক্ষমাণ।
৫ ঘণ্টা আগে