
বাংলাদেশ গ্লোবাল স্টেজে যাওয়ায় পাশ্চাত্যে সমস্যা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেছেন, ‘বাংলাদেশের স্ট্যাটাস যখন গ্লোবাল স্টেজে পরিণত হচ্ছে তখন পাশ্চাত্যের মধ্যে কিছু একটা সমস্যা তৈরি করেছে। দক্ষিণ এশিয়ার একজন নেতৃত্ব কীভাবে এত শক্তিশালী হয়ে উঠছেন। কীভাবে একটি দেশকে একটি ট্রান্সফরমেশনের মধ্যে নিয়ে যাচ্ছেন। তখন বিভিন্ন ধরনের দুরভিসন্ধিমূলক কার্যক্রম আমরা দেখছি।’
আজ রোববার সংসদের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘গত ১৫ বছরে শেখ হাসিনা আমাদের দেশের স্ট্যাটাস পরিবর্তন করে দিয়েছেন। দেশকে তিনি গ্লোবাল স্ট্যাটাসে নিয়ে গেছেন। বাংলাদেশের স্ট্যাটাস যখন গ্লোবাল স্টেজে পরিণত হচ্ছে তখন পাশ্চাত্যের মধ্যে কিছু একটা সমস্যা তৈরি করেছে। দক্ষিণ এশিয়ার একজন নেতৃত্ব এত শক্তিশালী হয়ে উঠছে। কীভাবে একটি দেশকে একটি ট্রান্সফরমেশনের মধ্যে নিয়ে যাচ্ছেন। তখন বিভিন্ন ধরনের দুরভিসন্ধিমূলক কার্যক্রম আমরা দেখছি। এখন তাঁরা নিয়ে আসে অন্যান্য বিষয়। যেহেতু দারিদ্র্য বিমোচন হয়ে যাচ্ছে। শিক্ষার হার বেড়ে যাচ্ছে। স্বাস্থ্য সুরক্ষা হচ্ছে। তাঁরা নিয়ে আসছে ভোটের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার—এসব বিষয়। আমরা যদি এখানেও দেখি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলোর সবই নিশ্চিত করেছেন।’
পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু টানেল ইত্যাদি উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী অবিশ্বাস্য গোল সেট করেন এবং তা বাস্তবায়ন করেন। এসব দৃশ্যমান উন্নয়ন ছাড়াও আমাদের অদৃশ্য যে উন্নয়ন হয়েছে তা হলো আমাদের সাহস। আমাদের সাহস অনেক বেড়ে গেছে। স্বপ্ন দেখার দুঃসাহস বেড়ে গেছে। বিশ্বকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছি যে-আমরা নিজের টাকায় পদ্মা সেতু তৈরি করতে পারি। আমাদের নদীর তল দেশে টানেল আছে।’
সুশীল সমাজের সমালোচনা করে মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘আমাদের সিভিল সোসাইটি সরকারের অগ্রগতি সামনে আনেন না। বৃহত্তর পরিসরে সরকারের অর্জন ঢেকে রেখে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে সরকারকে আক্রমণ করার চেষ্টা করছে। তাদের এই তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের এক ধরনের লড়াই আছে। এটি চলবে। সেখানে আমরা জয়ী হব।’

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি আরও বলেছেন, এই শিশুদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে সমাজে তাদের স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে সরকার সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে...
৬ ঘণ্টা আগে
শোকবার্তায় তথ্য প্রতিমন্ত্রী বলেন, তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তাঁর নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সংবাদ পরিবেশনে ডিজিটাল মাধ্যমের নতুন দিগন্ত উন্মোচনে অবদান রেখেছে।
৮ ঘণ্টা আগে
গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান। তিনি বলেছেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সরকার সংশোধনের উদ্যোগ নেবে।
৯ ঘণ্টা আগে
সুস্থ দেহ ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের বিকাশ ঘটায়। সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। মোহাম্মদপুর তায়কোয়ান্দো ক্লাব ও বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন আয়োজিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ
১১ ঘণ্টা আগে