
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘মিলিটারি অপারেশনস জোন’ ঘোষণা নিয়ে ভারতীয় গণমাধ্যম নর্থইস্ট নিউজের সংবাদের প্রতিবাদ জানিয়েছে সেনাবাহিনী। আজ রোববার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ প্রতিক্রিয়া জানানো হয়।
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘মিলিটারি অপারেশনস জোন’ ঘোষণা নিয়ে ভারতীয় গণমাধ্যম Northeast News-এর মিথ্যা সংবাদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিক্রিয়া—এই শিরোনামে দেওয়া পোস্টটিতে বলা হয়, ‘ভারতীয় গণমাধ্যম Northeast News কর্তৃক প্রকাশিত ‘Bangladesh to declare Cox’s Bazar to Bandarban area as a Military Operations Zone’ শীর্ষক প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। এই ধরনের সংবাদ ভারতীয় কিছু গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টার অংশ, যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা।’
সেনাবাহিনী আরও জানিয়েছে, ‘প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী ‘‘সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে’’—এই ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে যা একেবারে ভিত্তিহীন, অসত্য এবং এক ধরনের বিদ্বেষপূর্ণ অপপ্রচার। প্রমাণবিহীন এই ধরনের কল্পনাপ্রসূত সংবাদ একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, যা জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং বিভেদ উসকে দেওয়ার অসৎ উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।’
পোস্টটিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জাতীয় সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং সংবিধান রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় স্বার্থে সেনাবাহিনী কখনোই আপস করেনি, আর ভবিষ্যতেও করবে না।’
সেনাবাহিনীর পোস্টটিতে আরও বলা হয়, ‘এ ধরনের বানোয়াট প্রতিবেদনকে সাংবাদিকতা বলা যায় না; এটি একটি সুপরিকল্পিত ও ধারাবাহিক কুৎসা রচনার অংশ। বাংলাদেশ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে এবং দেশের জনগণ ও ভূখণ্ড রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।’
আরও খবর পড়ুন:

কয়েকবার তারিখ পেছানোর পর ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বাসভবন গণভবনে গড়ে তোলা জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের দ্বার খুলছে। অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্টই এর উদ্বোধন হচ্ছে। সরকারের পক্ষ থেকে অভ্যুত্থানের এবারের বর্ষপূর্তির মধ্যেই জাদুঘরটি উদ্বোধন করা হবে বলে অঙ্গীকার করা হয়েছিল।
১ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, এ পর্যন্ত সভ্যতার জগতে চলচ্চিত্রের চাইতে কোনো প্রভাবশালী মাধ্যম আসেনি। রাষ্ট্র, সমাজ, রাজনীতি, ব্যক্তি, গোষ্ঠী আমরা যারাই সমাজকে ভালোর দিকে ধাবিত করতে চাই তাদের জন্য চলচ্চিত্র হচ্ছে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আব্দুল জব্বার খান তাঁর...
৪ ঘণ্টা আগে
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে প্রমাণবিহীন অপপ্রচার চলছে উল্লেখ করে বিদ্যুৎ বিভাগ বলছে, এই ধরনের বিভ্রান্তি ছড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। আজ সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন হুঁশিয়ারি দেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। অবশ্য পরে এক...
৪ ঘণ্টা আগে
‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৫ আগস্ট (বুধবার) সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্যাপিত হবে। দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সকাল ৬টা ১মিনিটে...
৪ ঘণ্টা আগে