ইরানের ওপর ইসরাইলের সামরিক হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশ বলেছে, এই হামলা জাতিসংঘ সনদসহ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ দ্ব্যর্থহীনভাবে ইরানের ওপর সাম্প্রতিক ইসরাইলি সামরিক হামলার নিন্দা জানায়। এই ধরনের পদক্ষেপগুলোকে ইরানের সার্বভৌমত্ব এবং জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।’
এতে বলা হয়, বৃহত্তর সংঘাত এড়াতে সংযমের চর্চার পাশাপাশি বাড়তি উত্তেজনা প্রতিরোধে আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের প্রভাব কাজে লাগানোর আহ্বান জানায় বাংলাদেশ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ধরনের উসকানি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য সুদূরপ্রসারী পরিণতিসহ ইতিমধ্যেই ভঙ্গুর অঞ্চলকে অস্থিতিশীল করার হুমকি তৈরি করেছে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের যে কোনো অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক নিয়ম, সংলাপ ও সার্বভৌমত্বের প্রতি প্রতিশ্রুতিই সর্বোত্তম পন্থা হিসেবে আমরা গুরুত্ব দেই।’
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, স্থায়ী শান্তি কার্যকরের ক্ষেত্রে ‘কূটনীতি এবং পারস্পরিক শ্রদ্ধাকে’ একমাত্র উপায়। স্থিতিশীল মধ্যপ্রাচ্য গড়তে সম্মিলিতভাবে কাজ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
৩৮ মিনিট আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৪ ঘণ্টা আগে