Ajker Patrika

করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত

নিজস্ব প্রতিনিধি
আপডেট : ০২ জুন ২০২১, ১৭: ১৪
করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার এই সংখ্যা ছিল ৪১ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৬৯৪ জন। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৮৮ জন। গতকাল এই সংখ্যা ছিল ১ হাজার ৭৬৫ জন। 

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৪ হাজার ২৯৩ জনে। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৪ জন কোভিড রোগী। এ নিয়ে এখন পর্যন্ত ৭ লাখ ৪৪ হাজার ৬৫ জন কোভিড রোগী সেরে উঠেছেন। 

আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৫০৯টি সক্রিয় ল্যাবে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ২৫৯টি নমুনা। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৮১। যা গতকাল ছিল ৯ দশমিক ৩৬। আর শুরু থেকে বর্তমান পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ। 

 ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিড আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। মৃত্যুপুরীতে পরিণত হয় বিশ্বের অধিকাংশ এলাকা। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত