
ঈদকে সামনে রেখে ঘরমুখী মানুষের ঢলের মধ্যেই বগুড়ার সান্তাহারে দুর্ঘটনায় পড়া নীলসাগর এক্সপ্রেসের প্রভাব পড়েছে পুরো রুটে। এতে ট্রেন চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস সকাল ১০টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে বিকেল ৪টা ৫০ মিনিট নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে নীলসাগর এক্সপ্রেসের নির্ধারিত সময় ছিল সকাল ৬টা ৪৫ মিনিট। পরে সেটি সকাল ১০টা ১০ মিনিটে ছাড়ার সময় দেওয়া হলেও শেষ পর্যন্ত সেই সূচিও বাতিল করা হয়। ফলে ট্রেনটি কখন ছেড়ে যাবে, তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ঈদের ঠিক আগে এমন পরিস্থিতিতে যাত্রীদের মধ্যে উদ্বেগ ও ভোগান্তি আরও বেড়েছে।
নীলসাগর এক্সপ্রেসের যাত্রী সাইফুল ইসলাম জানান, তিনি আবদুল্লাহপুরের একটি গার্মেন্টসে কাজ করেন। ঈদের ছুটি উপলক্ষে সৈয়দপুর যাওয়ার জন্য ১৪ মার্চ অগ্রিম টিকিট কেটেছেন।
সাইফুল ইসলাম বলেন, ‘সকাল পৌনে ৬টায় স্টেশনে এসেছি। এখন সকাল সাড়ে ১০টা বাজে, কিন্তু কোনো নিশ্চিত তথ্য নেই। দুপুর পর্যন্ত অপেক্ষা করব, না হলে বিকল্প চিন্তা করতে হবে। আগামীকাল ঈদ হলে হয়তো রাস্তাতেই ঈদ করতে হবে।’
স্টেশনে উপস্থিত আরও বহু যাত্রী একই অনিশ্চয়তা ও দুর্ভোগের কথা জানান। কেউ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন, কেউবা বিকল্প পরিবহনের খোঁজে দৌড়ঝাঁপ করছেন।
এ বিষয়ে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, নীলসাগর এক্সপ্রেস গতকাল প্রায় চার ঘণ্টা বিলম্বে ঢাকায় পৌঁছেছে। এ ছাড়া ট্রেনটিতে কোচ সংকট রয়েছে। নতুন কোচ সংযোজনের পরই ট্রেনটি ছেড়ে দেওয়া হবে।

বাংলাদেশ ও চীনের মধ্যকার কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে বেইজিংয়ে দুই দেশের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপল-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান...
৩ মিনিট আগে
সরকার ক্ষমতা গ্রহণের পর মাত্র চার মাসে দেশের ঋণের বোঝা আরও এক লাখ কোটি টাকার বেশি বেড়েছে বলে দাবি করেছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তাঁর অভিযোগ, অর্থনৈতিক সংস্কারের অভাব, খেলাপি ঋণের বিস্তার এবং নীতিগত দুর্বলতার কারণে দেশের অর্থনীতি ক্রমেই ঝুঁকির
১০ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়...
২২ মিনিট আগে
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামীর মিছিল শেষে সমাবেশ চলাকালে সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। সংগঠনটি বলেছে, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এই ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতা, সংবাদ সংগ্রহের অধিকার এবং মতপ্রকাশের...
১ ঘণ্টা আগে