
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামীর মিছিল শেষে সমাবেশ চলাকালে সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ। সংগঠনটি বলেছে, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এই ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতা, সংবাদ সংগ্রহের অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।
আজ বৃহস্পতিবার সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর এবং সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ২৩ জুন ঢাকার ধানমন্ডি এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের একটি রাজনৈতিক কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হামলা ও হেনস্তার শিকার হতে হয়। এই ঘটনায় সম্পাদক পরিষদ গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে ঘটনাটিকে ‘ভুল-বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করে তদন্তের আশ্বাস দেওয়া হলেও পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার কোনো যৌক্তিকতা বা গ্রহণযোগ্যতা নেই।
সম্পাদক পরিষদ ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপদ ও নির্ভয় পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ড, বিভিন্ন উদ্যোগ তুলে ধরে ই-বুক প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এতে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেলে বড় ধরনের বেতন বৃদ্ধির সুপারিশের পাশাপাশি পেশাদার সাংবাদিকদের স্বীকৃতি দিতে মানসম্মত যাচাই কাঠামো তৈরির উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে।
৪ মিনিট আগে
পদোন্নতির পর ২৬২ জনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এ ছাড়া পদোন্নতি পাওয়া বিভিন্ন মিশনের ১৫ কর্মকর্তাকে আগের দায়িত্বে রাখা হয়েছে।
২৫ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ বিন আবিয়াহ প্রধানমন্ত্রীর...
৩৯ মিনিট আগে
তথ্যমন্ত্রী বলেন, সরকারের প্রথম পর্যায়ের সময়টি নতুন কর্মসূচি বাস্তবায়নের চেয়ে আগের সরকারের রেখে যাওয়া ‘ধ্বংসস্তূপ’ মেরামত করে নতুন কর্মসূচি বাস্তবায়নের উপযোগী পরিবেশ তৈরিতেই বেশি ব্যয় হয়েছে। মেয়াদের পরবর্তী সময়ে পরিকল্পনাগুলো আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
১ ঘণ্টা আগে