বাংলাদেশের চলমান পরিস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রক্রিয়ায় কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এতথ্য জানান তিনি।
মান্টিটস্কি বলেন, ‘আমি বুঝতে পারছি, চলমান পরিস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রক্রিয়ায় অল্প দেরি হতে পারে, তবে এটা খুব বেশি সময় নয়।’
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত বছরের ডিসেম্বরে মন্তব্য করেছিল, যুক্তরাষ্ট্র বাংলাদেশে ‘আরব বসন্তের মতো’ পরিবেশ সৃষ্টি করতে পারে। সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলন কি সেই ‘বাংলা বসন্ত’— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই। আপনাদের কাছে থাকলে সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন।’
তিনি আরও বলেন, গত বছর রাশিয়া বাংলাদেশে ২.২৭ মিলিয়ন গম রপ্তানি করেছিল। এ বছরের প্রথম ৬ মাসে ১.৯ মিলিয়ন গম রপ্তানি হয়েছে। এছাড়া কৃষি খাতের জন্য সরকারি-বেসরকারিভাবে সার রপ্তানি সহযোগিতাও অব্যাহত থাকবে।

কাগজ-কলমে ঢাকা থেকে রংপুরে যেতে কুড়িগ্রাম এক্সপ্রেসের সময় লাগে ৯ ঘণ্টা ৫০ মিনিট। কিন্তু বাস্তবে আরও অনেক রুটের মতো এই পথেও তা যেন সময়সূচির পাতায় সীমাবদ্ধ। ১ আগস্টের যাত্রায় পার্বতীপুরে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ৪ ঘণ্টা ১০ মিনিট দেরিতে গন্তব্যে পৌঁছায় ট্রেনটি।
২ ঘণ্টা আগে
সারা দেশে পাইপলাইনের গ্যাস ও বিদ্যুতের সংকট গতকাল বুধবার আবার বেড়েছে। ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাসের চুলা দিনের বেশির ভাগ সময়ই জ্বলছে না। রাজধানীসহ সারা দেশে বিদ্যুতের লোডশেডিং করা হচ্ছে। শহরের চেয়ে গ্রামে লোডশেডিংয়ের পরিমাণ বেশি। গ্রামে ১০-১৫ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকায় দেশের বিভিন্ন প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অনেক মানুষ সরকারি বিভিন্ন সেবা এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আর জন্মনিবন্ধন না থাকা, ঠিকানা ও পরিচয়সংক্রান্ত জটিলতাসহ নানা কারণে তাঁদের এনআইডি পেতে সমস্যা হচ্ছে।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ থেকে ২০২৩ সাল পর্যন্ত আটটি রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। এর মধ্যে শুধু ১৯৯১ সালের নির্বাচনে জাতীয় সংসদে ভোটাভুটি হয়েছে। একক প্রার্থী থাকায় পরের সাতবার ভোটের প্রয়োজন হয়নি। এবার অবশ্য প্রেক্ষাপট কিছুটা ভিন্ন।
৬ ঘণ্টা আগে