
পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি রড প্রবেশের আগে রিঅ্যাক্টর কনটেইনমেন্টের পরীক্ষা সফলভাবে শেষ হয়েছে। এরপর সেখানে ‘হট মিডিয়া টেস্ট’ চালানো হবে। এই পরীক্ষায় অনাকাঙ্ক্ষিত শব্দ তৈরি হবে।
এতে স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে আজ বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে বিদ্যুৎকেন্দ্রটির ঠিকাদার রুশ প্রতিষ্ঠান রোসাটম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কনটেইনমেন্টের পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কম্পার্টমেন্টের কনটেইনমেন্টের (সুরক্ষাব্যূহ) অভেদ্যতা ও দৃঢ়তার পরীক্ষা সম্পন্ন করা হয়। পরীক্ষায় নকশা অনুযায়ী কনটেইনমেন্টের সর্বোচ্চ নিরাপত্তামান নিশ্চিত হয়েছে।
এতে বলা হয়, রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে শিগগির কিছু ‘হট মিডিয়া টেস্ট’ চালানো হবে। এর মধ্যে রয়েছে কুল্যান্ট সার্কিটকে নকশা অনুযায়ী নির্ধারিত তাপমাত্রায় উত্তপ্ত করা এবং বাষ্প উৎপাদন, সক্রিয় অবস্থায় বাষ্প নির্গমনকারী ডিভাইসের নিরাপত্তা পরীক্ষা করা। এই পরীক্ষার সময় বেশ কিছু অনাকাঙ্ক্ষিত শব্দ তৈরি হবে, যা সম্পূর্ণ পূর্বনির্ধারিত। এ নিয়ে স্থানীয় জনসাধারণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ প্রক্রিয়াটি সম্পূর্ণ নিরাপদ। রোসাটম জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। তাই সংস্থাটির মূল লক্ষ্য হলো সব নিরাপত্তা চাহিদা পূরণ করা।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার ৯০ শতাংশ ঋণে নির্মাণ করছে রোসাটম।
আরও খবর পড়ুন:

দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) সহ ছয় পুলিশ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
৬ মিনিট আগে
আগামী বছর থেকে ভারতসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে আঞ্চলিকভাবে নববর্ষ উদ্যাপন আয়োজনের কথা ভাবছে সরকার। আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই তথ্য জানান।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ইতালি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। দেশটির সঙ্গে নিরাপদ অভিবাসনসহ সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র রয়েছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে ১৩ জনের মনোনয়ন জমা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের নেতৃত্বে জোট মনোনীত প্রার্থীরা নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে মনোনয়ন জমা দেন।
৪ ঘণ্টা আগে