
যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেছেন, ‘গণভবনকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে।’
আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে তিনি জানান।
আসিফ মাহমুদ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে অনেকেই শহীদ হয়েছেন। সেই শহীদদের তালিকা করা হচ্ছে। শিগগিরই প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যরা শহীদ পরিবারকে নিয়ে সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে।’
বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ত্রাণ কার্যক্রম চলমান আছে। আমরা পুনর্বাসন কার্যক্রমও শুরু করেছি। অনেকগুলো এনজিওর সঙ্গে সরকারের মেলবন্ধনের মাধ্যমে এবং সরকারের পক্ষ থেকেও পুনর্বাসন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে যাদের বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
কিছুদিন ধরে শ্রম খাতে উত্তেজনাকর পরিস্থিতি দেখা দিয়েছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, বিষয়টি নিয়ে সব স্টেক হোল্ডারদের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে। ক্যাবিনেটেও আলোচনা হয়েছে। আজকের (বৃহস্পতিবার) পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আছে। শ্রমিকদের যেকোনো সমস্যা সমাধানের জন্য একটা রিভিউ কমিটি শ্রম মন্ত্রণালয়ের অধীনে করার সিদ্ধান্ত হয়েছে। খুব দ্রুত এ কমিটি ঘোষণা করা হবে। যাতে শ্রমিকেরা তাঁদের সব দাবিদাওয়া নিয়ে যেতে পারে। রিভিউ কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অধিদপ্তরের মাধ্যমে সমস্যা দ্রুত সমাধানের জন্য কাজ করে যাবে।
আসিফ মাহমুদ বলেন, ‘এটি যেহেতু ছাত্র-জনতার অভ্যুত্থানের সরকার। তাই আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই।’
উপদেষ্টা বলেন, ‘গণভবন কখনোই আসলে—এর যে নাম ‘গণভবন’ তা হয়ে উঠতে পারেনি। যেহেতু এ দেশের ছাত্র-জনতা গণভবনকে অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, তাই এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে, শহীদদের স্মৃতি ও বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায়–অবিচার হয়েছে, সবগুলোর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। খুব দ্রুতই এটা নিয়ে কার্যক্রম শুরু হবে। গণভবন যে অবস্থায় আছে, জনগণ এটিকে যেভাবে অধিকার করেছে, বিজয় করেছে, ঠিক সেই অবস্থায় রাখা হবে। এর মধ্যে একটি জাদুঘর প্রতিষ্ঠা করব। যাতে করে অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষিত থাকে।’

২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করে যান চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন সড়কমন্ত্রী শেখ রবিউল আলম। প্রকল্পের ভূমি অধিগ্রহণের অগ্রগতি প্রায় ৫৬ শতাংশ বলে তিনি জানান...
১ ঘণ্টা আগে
দেশীয় মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা লেকে ২৫০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। অবমুক্ত করা পোনামাছের মধ্যে রয়েছে— ১০০ কেজি রুই, ৭৫ কেজি কাতলা এবং ৭৫ কেজি কালিবাউস। এসব পোনামাছের আকার ১০ থেকে ১৫ সেন্টিমিটার।
৪ ঘণ্টা আগে
নতুন বেতন কাঠামোতে ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে। আর ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়বে ১৪২ শতাংশ পর্যন্ত। আনুপাতিক হারে বিভিন্ন ধরনের ভাতাও বাড়বে।
৪ ঘণ্টা আগে
নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫ অনুযায়ী জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে প্রাপ্য হবে। এর ফলে জেলা পরিষদগুলোর রাজস্ব আয় বাড়ানোর সুযোগ তৈরি হবে।
৯ ঘণ্টা আগে