
সমুদ্রনগরী কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে কক্সবাজার এক্সপ্রেস। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ১ হাজার ২০ জন যাত্রী নিয়ে কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে প্রথম বাণিজ্যিক ট্রেন ছেড়ে গেছে।
কক্সবাজার এক্সপ্রেস নামের বিরতিহীন এই ট্রেন রাত ৯টা ১০ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছাবে। এই যাত্রাপথে বিকেল ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম রেল স্টেশনে ২০ মিনিট বিরতি শেষে আবার রওনা হবে।
সকাল ১০টা থেকে প্রথম ট্রেনটি ছাড়ার প্রস্তুতি নেওয়া শুরু হয়। যাত্রীরা আগেভাগেই স্টেশনে এসে ভিড় জমান। প্রথম ট্রেনের যাত্রী হিসেবে যেন উচ্ছ্বাসের শেষ নেই। কক্সবাজার শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে সরকারি কলেজের বিপরীতে চান্দের পাড়ায় গড়ে তোলা হয় দেশের প্রথম আইকনিক রেল স্টেশন। এই স্টেশন থেকেই বাণিজ্যিকভাবে পর্যটননগরী কক্সবাজারে প্রথম ট্রেনের যাত্রা শুরু হয়। দুপুর ১২টায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর এই ট্রেনের উদ্বোধন করেন।
যাত্রীরা স্টেশনে ঢুকেই নেমে পড়েন ঝিনুকের ফোয়ারার সামনে। সেখানেই কেউ সেলফি তোলেন, কেউ ভিডিও ধারণ করেন। অনেকেই স্টেশনে ঘুরে সৌন্দর্য উপভোগ করেন।
এর আগে গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার রুটে ট্রেন চলাচল উদ্বোধন করেন। গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় অনলাইন ও কাউন্টারে, যা মাত্র তিন ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়।
কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে দুপুর ১২টা ৩০ মিনিটে ছেড়ে যাওয়া ট্রেনটি চট্টগ্রামে পৌঁছাবে বেলা ৩টা ৪০ মিনিটে। আর ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে। এদিকে কক্সবাজার রুটে প্রথম দিনের যাত্রীবাহী ট্রেন চলাচল কমলাপুর থেকে রাত ৯টা ৪৫ মিনিটে উদ্বোধন করবেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান।
কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটিতে শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৫ টাকা। এসি চেয়ারের ভাড়া ১ হাজার ৩২৫ টাকা। স্নিগ্ধা (এসি সিট) শ্রেণিতে ১ হাজার ৫৯০ টাকা এবং এসি বার্থের (ঘুমিয়ে যাওয়ার আসন) ভাড়া ২ হাজার ৩৮০ টাকা।
অন্যদিকে যেসব যাত্রী চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজার পর্যন্ত যাবেন, তাঁদের শোভন চেয়ারের ভাড়া ২০৫ টাকা, স্নিগ্ধা শ্রেণির ৩৮৬, এসি সিট ৪৬৬ এবং এসি বার্থের ৬৯৬ টাকা। এর আগে ২১ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চলের) এসিওপিএস মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা-কক্সবাজার রুটের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের নাম, যাত্রী ধারণক্ষমতা ও ট্রেনের নম্বর জানানো হয়। এতে আরও বলা হয়, ট্রেনটি ঢাকা থেকে সোমবার এবং কক্সবাজার থেকে মঙ্গলবার বন্ধ থাকবে।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধন বিল সংসদে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটি প্রতি সপ্তাহে বৈঠক করবে এবং ডিসেম্বরের মধ্যেই আলোচনা শেষ করে প্রতিবেদন সংসদে উপস্থাপনের চেষ্টা করবে বলে জানিয়েছেন বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ...
২ ঘণ্টা আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদারের ভাই প্রিতিশ কুমার হালদারের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে প্রায় পাঁচ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
৩ ঘণ্টা আগে
বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারের সময় ৬ জনকে গুম ও একজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক প্রধান মো. আসাদুজ্জামানসহ চার কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে হৃদ্রোগের চিকিৎসায় ব্যবহৃত স্টেন্ট বা হার্টের রিং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার হাসপাতালটিতে এনফোর্সমেন্ট অভিযান চালিয়ে...
৩ ঘণ্টা আগে