
ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ) সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড তদন্তের জন্য ডিআইজি হারুন অর রশীদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্যের একটি দল ভারতে যাচ্ছে। আজ শনিবার রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন নিজেই এ তথ্য জানান।
ডিআইজি হারুন বলেন, ‘ভারতীয় পুলিশ এই হত্যার ঘটনা তদন্ত করছে। আজ-কালের মধ্যে আমিসহ ডিবির তিনজন অফিসার তদন্তের কাজে ভারতে যাব। আমাদের সরকারিভাবে জিও হয়েছে, আইজিপি নির্দেশ দিলে ভারতে যাব।’
হত্যাকাণ্ডের মোটিভ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, ‘মোটিভ অনেকগুলো হতে পারে। পূর্বশত্রুতার জেরে হতে পারে, আর্থিক লেনদেনসংক্রান্ত হতে পারে, রাজনৈতিক বিষয়ও থাকতে পারে। এসব বিষয় জানতে তদন্ত চলছে।’
ঝিনাইদহ-৪ আসনের টানা তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ১২ মে তিনি চিকিৎসার জন্য ভারতে যান। প্রথমে ওঠেন কলকাতার বরাহনগরে বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে। ১৩ মে চিকিৎসক দেখানোর কথা বলে সেখান থেকে বেরিয়ে তিনি নিখোঁজ হন।
এরপর, গত ১৮ মে স্থানীয় থানায় জিডি করেন গোপাল। তদন্ত শুরু হয় দুই দেশে। গত বুধবার সকালে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, নিউ টাউনের অভিজাত এলাকা সঞ্জীবা গার্ডেনসের এক ফ্ল্যাটে খুন হয়েছেন সংসদ সদস্য আনোয়ারুল। পরে তাঁর মরদেহ টুকরা টুকরা করা হয়।
আরও পড়ুন:

দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসেই আনুষ্ঠানিকতা এড়িয়ে কাজকেই অগ্রাধিকার দেওয়ার বার্তা দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরিকল্পনা কমিশনের বিভিন্ন বিভাগ থেকে ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে এলে তিনি বলেন, ‘প্লিজ, ফুলটুল দেবেন না। এখন কাজের সময়।’
৩ মিনিট আগে
স্বাধীনতাযুদ্ধকে সাংস্কৃতিক বিপ্লব হিসেবে অভিহিত করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, ‘কবিতা শুধু আমাদের কাঁদায় না, কবিতা মানুষকে জাগায়, মানুষকে সংগ্রামমুখর করে, অন্যায়ের বিরুদ্ধে একটা শক্তিশালী উচ্চারণ, একটা প্রতিবাদ। একাত্তরের মুক্তিযুদ্ধে সশস্ত্র হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র...
১ ঘণ্টা আগে
জাপানে দিনে দিনে জনসংখ্যা কমছে। এই অবস্থায় ২০৪০ সালের মধ্যে দেশটিতে প্রায় ১ কোটি ১০ লাখ যুব কর্মীর প্রয়োজন হতে পারে। সম্ভাব্য এই শ্রমবাজার ধরতে চায় সরকার। এ লক্ষ্যে জাপানে বাংলাদেশি কর্মী প্রেরণ, দক্ষতা উন্নয়ন ও ভাষা প্রশিক্ষণ জোরদার করতে আজ রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে...
১ ঘণ্টা আগে
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় বেশ কয়েকটি পদে রদবদল হয়েছে। রদবদলে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে তাঁকে সেনা সদর থেকে ডিজিএফআইয়ের ডিজি পদে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে