
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের কেউ জড়িত নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
আজ বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিকল্পিত এই হত্যার সঙ্গে বাংলাদেশিরাই জড়িত।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতীয় পুলিশ জানিয়েছে, তিনি (আনোয়ারুল আজিম) খুন হয়েছেন। তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের মধ্যে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ‘ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম চিকিৎসার জন্য ১২ মে ভারত গিয়েছিলেন। ভারতে যাওয়ার দুই দিন পর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এতে উদ্বিগ্ন হয়ে তাঁর মেয়ে আমাদের জানালে আমাদের পুলিশ ইন্ডিয়ান পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করে। আমরা আজকে সকালবেলা সুনিশ্চিত হয়েছি, ভারতীয় পুলিশ জানিয়েছে যে তিনি খুন হয়েছেন।
‘ভারতের পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, খুনের সঙ্গে জড়িত তিনজনকে ধরা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাদের তদন্ত চলছে।’
ভারতে গিয়ে বাংলাদেশের এমপি খুনের শিকার হওয়ায় দুই দেশের সম্পর্কের কোনো ছেদ ঘটবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব রয়েছে। তারা আমাদের সব ধরনের কো–অপারেশন করছে। ভারত সরকারের যতটুকু দায়িত্ব, তা তারা করছে। সম্পর্কের ফাটল ধরবে—এমন কোনো ঘটনা ঘটেনি। কারণ, এই ঘটনায় ভারতের কেউ জড়িত হন নাই। এখন পর্যন্ত আমাদের কাছে যে ইনফরমেশন, তাতে আমাদের দেশের মানুষই এই হত্যার সঙ্গে জড়িত।’
আসাদুজ্জামান খান বলেন, ‘আপনারা জানেন, ঝিনাইদহ সন্ত্রাসপ্রবণ এলাকা, সীমান্ত এলাকা। আনোয়ার সাহেব ওই এলাকা থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। চিকিৎসার জন্য যাওয়ার পরে এই ঘটনাটি ঘটে। আমাদের পুলিশ এটা নিয়ে তদন্ত করছে। এই খুনের মোটিভ কী ছিল, তা আমরা অচিরেই জানাতে পারব। ভারতের পুলিশ আমাদের সব ধরনের সহযোগিতা করছে।’

স্বৈরাচারের সময়ে যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে আছে কি না—এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কে কাকে গুপ্ত করার দায়িত্ব নিয়েছে, তা জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে কথাবার্তা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, অবশ্যই দেশের আইনে বলে দেওয়া আছে কীভাবে অরাজকতাকে নিয়ন্ত্রণ করতে হয়। কাজেই সরকার হিসেবে এবং শুধু সরকার হিসেবে নয়, জনগণের দ্বারা একটি নির্বাচিত সরকার হিসেবে পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকে প্রত্যেকের সীমার মধ্যে থাকা দরকার।’
৪ ঘণ্টা আগে
দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী তিন দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং সংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী ও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে।
৭ ঘণ্টা আগে