Ajker Patrika

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত
সোমবার ঢাকা সেনানিবাসে বিমানবাহিনীর সদর দপ্তরে ‘এয়ার অফিসার্স সম্মেলন’ অনুষ্ঠিত হয়। ছবি: আইএসপিআর

বাংলাদেশ বিমানবাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ঢাকা সেনানিবাসে বিমানবাহিনীর সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।

সম্মেলনে বিমানবাহিনীর প্রধান উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি দেশমাতৃকার সেবায় বাংলাদেশ বিমানবাহিনীর অবদানের কথা উল্লেখ করেন। এ সময় তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য বাংলাদেশ বিমানবাহিনীর সব সদস্যের প্রতি আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বিমানবাহিনীর প্রত্যেক সদস্য আগামী দিনে দেশসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডেমু বদলে হচ্ছে কমিউটার, নতুন দুই আন্তনগর ট্রেন

যে ফাঁদ এড়িয়ে হাজার বছর টিকে ছিল বাইজেনটাইন সাম্রাজ্য, ইরানে সেই ফাঁদে ট্রাম্প

হামলায় মোজতবা খামেনির মুখে আঘাত, পায়ের হাড়ে চিড়

‘টাকা খাওয়ার’ কথা বলতেই পলাতক ফারুক চৌধুরী বললেন, ‘তুই সামনে পড়িস’

সংসদে খালেদা জিয়া ও জুলাই যোদ্ধাদের নিয়ে শোকপ্রস্তাবের ওপর আলোচনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত